এক্সপ্লোর

লস্করের চাঁইকে শেষ করতে শরীরে নিয়েছেন ১৬টি গুলি; মৃত্যুর সঙ্গে লড়ছেন সিআরপি কম্যান্ডার চেতন চিতা

নয়াদিল্লি: পেটে এসে বিঁধছে একের পর এক গুলি। গ্রেনেড বিস্ফোরণে ভেঙে গিয়েছে দুই হাত। শত্রুর গুলিতে ফুঁড়ে গিয়েছে ডান চোখ। তবুও লড়াই ছাড়েননি চেতন চিতা। সেই অবস্থাতেই গুলি চালিয়ে খতম করে দিয়েছেন দুর্দান্ত লস্কর ই তৈবা পান্ডা আবু মুসাইবকে। সিআরপিএফ কম্যান্ডার চেতন চিতার কাহিনী এখন ঘুরছে জওয়ানদের মুখে মুখে। সেনা প্রধান বিপিন রাওয়াত গতকাল নয়াদিল্লির এইমস ট্রমা সেন্টারে গিয়ে তাঁকে দেখে এসেছেন। এক আধটা নয়, ১৬টা গুলি খেয়েছেন এই রাজপুত বীর। শত্রুর সঙ্গে যেমন লড়েছেন, এখন সেভাবেই পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে। ঙ্গলবার কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে মারাত্মক জখম হন সিআরপিএপ ৪৫ ব্যাটেলিয়নের এই কম্যান্ডার। শ্রীনগরের সেনা হাসপাতালে তাঁর চিকিৎসা সম্ভব হয়নি। হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়েছে এইমস ট্রমা সেন্টারে। সিআরপি জানিয়েছে, বান্দিপোরার গ্রামে দুই জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে বিন্দুমাত্র অপেক্ষা না করে তৎক্ষণাৎ সেনার সঙ্গে রওনা দেন এই কম্যান্ডার। সকলের নজর এড়িয়ে জঙ্গিদের একেবারে কাছাকাছি চলে আসেন তিনি। প্রচুর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও গোলাবারুদে সজ্জিত জঙ্গিদের সঙ্গে শুরু হয় তাঁর মুখোমুখি লড়াই। প্রচণ্ড জখম অবস্থাতেও ১৬ রাউন্ড গুলি চালান চেতন চিতা। সংঘর্ষে ১ মেজর সহ ৩ সেনা কর্মী শহিদ হন, আহত হন ৭জন। তাঁরই হাতে মারা পড়ে লস্করের ওই প্রথম সারির জঙ্গি। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, দেশের সেরা চিকিৎসকরা চিতাকে সারানোর আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু তাঁর অবস্থা এখনও যথেষ্ট জটিল। জানা গিয়েছে, তিনি অ্যাসিডোসিসে ভুগছেন, তাঁর রক্তে ও অন্যান্য অংশে অ্যাসিড মারাত্মক বেড়ে গিয়েছে। ৪৫ বছরের চিতা রাজস্থানের কোটার বাসিন্দা। তাঁর সম্পূর্ণ বিপন্মুক্তি চেয়ে প্রার্থনা করছে তাঁর শহর। সেনা জানিয়েছে, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলার সময় এক দল বিক্ষোভকারী ঘটনাস্থলে এসে সেনাকর্মীদের দিকে ক্রমাগত পাথর ছুঁড়তে থাকায় অপারেশন রীতিমত ব্যাহত হয়। এমনকী আহত সেনা কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সেই গাড়িতেও ছোঁড়া হয় পাথর। এরপরেই সেনা প্রধান জানিয়ে দেন, সেনা অপারেশনের সময় যদি কেউ ঘটনাস্থলে এসে সেনার কাজে বাধাদানের চেষ্টা করে, তবে তাকেও জঙ্গিদের সহযোগী বলে গণ্য করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget