এক্সপ্লোর

ঘূর্ণিঝড় ‘ভরদা’:আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তা জারি, দেখে নিন এক নজরে

চেন্নাই:  চেন্নাইয়ের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ভরদা। আবহাওয়া দফতরের সতর্কতা ঘন্টায় ১২০ কিমি বেগে আছড়ে পড়বে এই ঝড়। তামিলনাড়ুর চার জেলায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সাধারণ মানুষকে সাবধান করতে আবহাওয়া দফতরের তরফে দশ সতর্কবার্তা জারি করা হয়েছে। এক নজরে দেখে নেব সেই সতর্কবার্তা
  • সাধারণ মানুষকে আজ অকারণে বাইরে যেতে নিষেধ করেছে প্রশাসন। প্রশাসনের তরফে যতক্ষণ না পরিস্থিতি নিরাপদ ঘোষণা না করা হচ্ছে, ততক্ষণ বাইরে যত কম যাওয়া যায় ততই ভাল।
  • হঠাত্ করে কোনও গুজব ছড়ালে, আগে তথ্য যাচাই না করে কোনও পদক্ষেপ নিতে নিষেধ করেছে প্রশাসন।
  • নীচু এলাকা ও উপকূলবর্তী অঞ্চল থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। সেখান থেকে যতক্ষণ না প্রশাসন তাদের বেরোতে বলছে, ততক্ষণ সকলকে বাড়ির মধ্যেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
  • ঘূর্ণিঝড়ের সময় বাচ্চাদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে
  • রাস্তার ধারের ল্যাম্প পোস্টে কোনও তার বেরিয়ে থাকলে, সেই তার ছুঁতে বারণ করা হয়েছে।
  • আগামী ৪৮ ঘন্টা মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
  • ঘূর্ণিঝড় সংক্রান্ত সমস্ত খবরের জন্যে প্রত্যেককে টিভি এবং রেডিওর ওপর চোখ রাখতে বলা হয়েছে।
  • প্রত্যেককে বাড়িতে যথেষ্ট পরিমাণ খাবার মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মোবাইল ফোনে চার্জ দিয়ে রাখতে বলা হয়েছে। যাতে প্রত্যেকের সঙ্গে যথাসময় যোগাযোগ করা যায়।
তামিলনাড়ু সরকার ঝড় পরবর্তী পরিস্থিতি সামলাতে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে বৈঠক করেছেন। চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর এবং উপকূলবর্তী এলাকা ভিল্লুপুরমের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু টেলি কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।

সেরা শিরোনাম

India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা

ভিডিও

College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget