এক্সপ্লোর
আজকের রাশিফল

মেষ
আজ কর্মস্থলে আপনার দায়িত্ব বাড়তে পারে। টাকার জন্য ভ্রমণের সুযোগ মিলতে পারে। ফাটকা ব্যবসা লাভ বাড়তে পারে। বাড়িতে অতিথি আগমন।
বৃষ
অর্থ অপচয়ের বড় সম্ভাবনা। বাড়িঘরের স্থান পরিবর্তন হতে পারে, বন্ধুর কাছ থেকে কিছু পাওনা হতে পারে। বাড়িতে শুভ কাজের জন্য আলোচনা। কর্মে সুনাম বৃদ্ধি।
মিথুন
কর্মে বিবাদ বাধায় সারাদিন মনে অশান্তি। নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করে লাভ আসতে পারে। সামাজিক কাজে অর্থ দান, পেটের সমস্যা বৃদ্ধি।
কর্কট
বাড়ির কোনও কাজের জন্য সন্মান বাড়তে পারে। কাজের পরিকল্পনা ঠিক না থাকায় আর্থিক ক্ষতি। পড়াশোনায় অমনোযোগ। একাধিক উপায়ে আয় বৃদ্ধি।
সিংহ
আজ প্রচুর আশার সঞ্চার হতে পারে, নতুন কোনও কাজের জন্য উদ্যোগ বৃদ্ধি। শুভ খবর পেয়ে বাড়িতে আনন্দ, স্বজনের শত্রুতায় সম্পতি লাভে বাধা।
কন্যা
আলস্যর জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। রাস্তাঘাটে ভোগান্তির আশঙ্কা। সন্তানের কোনও ক্ষতির আশঙ্কা। স্ত্রীর সঙ্গে অকারণে বিবাদ বাধতে পারে।
তুলা
শরীরে নানা রোগের উপসর্গ দেখা দিতে পারে। অশান্তি পিছু ছাড়বে না। ভোগবিলাসের জন্য খরচ বাড়তে পারে। তৃতীয় ব্যক্তির জন্য প্রেমে অশান্তি বৃদ্ধি। ব্যবসায় সুনাম বৃদ্ধি।
বৃশ্চিক
কর্মস্থলে পদস্থ ব্যক্তির জন্য সুনাম অর্জন। সংসার খরচ নিয়ে বাড়িতে অশান্তি। চঞ্চলতার জন্য পড়াশোনায় ব্যঘাত। নির্জন স্থানে মনের আনন্দ। লোকের উপকার করার সুযোগ আসবে আজ।
ধনু
রাজনীতিকদের সুনাম বৃদ্ধি। পুরনো রোগ ফিরে আসতে পারে। মামলায় পরাজয়ের সম্ভাবনা। আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি। ব্যবসার ফল ভাল। স্ত্রীর চাহিদা পূরণ।
মকর
মনের মতো জিনিস নষ্ট হয়ে যেতে পারে। উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে। কিছু দান করে মনের শান্তি। শত্রুর হাত থেকে মুক্তিলাভের সুযোগ। শরীরে যন্ত্রণা বৃদ্ধি।
কুম্ভ
চাকরিস্থলে গোলযোগ বাধতে পারে। প্রেমে আজ কিছু ঘটবে যা মনে রাখার মতো। সঞ্চয়ের পরিমাণ বাড়তে পারে। স্ত্রীর জন্য অকারণ চিন্তা। পিতার সঙ্গে আলোচনা।
মীন
ভাইয়ের সঙ্গে আজ প্রীতির যোগাযোগ। ব্যবসায় শত্রুবৃদ্ধি হতে পারে। বাড়িতে কলহ বাড়তে পারে। সহকর্মীদের সাহায্য লাভ। আকাশভ্রমণ হতে পারে।
Before You Go
Gyanesh Kumar Row | "Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee





















