রাহুলের কংগ্রেস 'মুসলিমদের পার্টি' মন্তব্য: দল অস্বীকার করলেও সংখ্যালঘু নেতার সাফাই, কথাটা বলে থাকলে অন্যায় কিছু বলেননি উনি!

বিজেপির দাবি, গত ১১ জুলাই মুসলিম বুদ্ধিজীবী ও সমাজকর্মীদের এক সভায় রাহুল বলেছেন, কংগ্রেস মুসলিমদের পার্টি। ২০১৯-এর লোকসভা ভোটের আগে কংগ্রেসের জনসংযোগ কর্মসূচির অঙ্গ হিসাবে ওই সভা হয়। উর্দু দৈনিক ইনকিলাব-এর এক সাংবাদিকের দাবি, ওই সভায় কংগ্রেস সভাপতি বলেন, মুসলিমদের ন্যয়বিচার দেওয়া তাঁর পরিবারের দায়। কিন্তু কংগ্রেস তা খারিজ করে জানায়, রাহুলকে উদ্ধৃত করে 'হ্যাঁ, কংগ্রেস মুসলিমদের পার্টি' বলে উর্দু সংবাদপত্রে যে মন্তব্য ছাপা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। কংগ্রেস মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদী ট্যুইট করেন, সংবাদপত্রটি একেবারে নির্লজ্জ মিথ্যা খবর ছেপেছে। বিজেপি আবার নিজেদের এজেন্ডা এগিয়ে নিয়ে যেতে তা ব্যবহার করছে, যা ফের দেশকে বিভ্রান্ত করতে ওদের মরিয়া কৌশল প্রকট করে তুলেছে। যদিও এভাবে ভারত প্রতিষ্ঠার নীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় আমাদের লড়াই থেকে বিরত রাখতে পারবে না। এদিকে বিজেপি নেতা সম্বিত পাত্র আবার ট্যুইট করেছেন, ইনক্লাব-কে ইন্টারভিউ দিয়ে কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি নাদিম জাভেদ দ্বিধাহীন ভাষায় জানিয়েছেন, রাহুল গাঁধী সঠিক ভাবেই বলেছেন যে, হ্যাঁ, আমরা মুসলমানদের পার্টি। তিনি আরও বলেছেন যে, রাহুল গাঁধী খুব শীগগিরই মুসলিমদের এক কনভেনশনে পৌরহিত্য করবেন। In an interview to,इंक़लाब, Congress’ Minority Cell President Nadeem Javed has reiterated that Rahul Gandhi was right in saying “हाँ,हम मुसलमानों की पार्टी है” ..Mr Javed further says RahulGandhi is meeting Muslim अकलियत and very soon He will be presiding over a Muslim Convention pic.twitter.com/s6UoSIiPzc
— Sambit Patra (@sambitswaraj) July 16, 2018
রাহুল ঘনিষ্ঠ বলে পরিচিত শেহজাদ পুনাওয়ালাও ট্যুইট করেছেন, নাদিম জাভেদ ইনক্লাব-এর খবর সঠিক বলে মেনেছেন। নাদিম বলেছেন, রাহুল গাঁধী মুসলিমদের ব্যাপারে কোনও ভুল কথা বলেননি, ইনক্লাবও ভুল খবর লেখেনি। On various news channels Inquilab reporter has confirmed that AICC minority chairman Nadeem Javed confirmed that Inquilab story was true!
Those in AICC media dept who accused Inquilab, @nsitharaman & @narendramodi of spreading fake news must unconditionally apologise! pic.twitter.com/HYv3E3olxy
— Shehzad Jai Hind (@Shehzad_Ind) July 16, 2018






















