এক্সপ্লোর

গত ১১ বছরে তৃণমূলের সম্পত্তি বেড়েছে প্রায় ৪৪ কোটি, বিজেপির ৭৫০ কোটি, কংগ্রেসের ৫৯০ কোটি, জানাল এডিআর

কলকাতা: বিজেপি, কংগ্রেস সহ দেশের প্রথম সারির রাজনৈতিক দলের ঘোষিত সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর) এবং ইলেকশন ওয়াচের পেশ করা তথ্য অনুযায়ী, বিজেপির ঘোষিত সম্পত্তির পরিমাণ ২০০৪-০৫ সালে ১২২.৯৩ কোটি টাকা থেকে বেড়ে ২০১৫-১৬ সালে হয়েছে ৮৯৩.৮৮ কোটি টাকা। অর্থাৎ বৃদ্ধির পরিমাণ প্রায় ৭৫০ কোটি টাকা।

একইসময়ে কংগ্রেসের ঘোষিত সম্পত্তির পরিমাণ ১৬৭.৩৫ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৭৫৮.৭৯ কোটি টাকা। বৃদ্ধির পরিমাণ প্রায় ৫৯০ কোটি টাকা। একইভাবে, তৃণমূল কংগ্রেসের ঘোষিত সম্পত্তির পরিমাণ ০.২৫ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৪৪.৯৯ কোটি টাকা। বৃদ্ধির পরিমাণ প্রায় ৪৪ কোটি টাকা।

নির্বাচন কমিশনের কাছে দেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের ঘোষণাপত্রকে উদ্ধৃত করে এদিন এডিআর-এর জাতীয় আহ্বায়ক অনিল ভার্মা জানান, সিপিএমের মোট সম্পত্তির পরিমাণ ৯০.৫৫ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৩৮৩.৪৭ কোটি টাকা।

এছাড়া, সিপিআই-এর সম্পত্তির পরিমাণ ৫.৫৬ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১০.১৮ কোটি টাকা। বহুজন সমাজ পার্টির সম্পত্তির পরিমাণ ৪৩.০৯ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৫৫৯.০১ কোটি টাকা এবং এনসিপি-র সম্পত্তি এই সময়ে ১.৬ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১৪.৫৪ কোটি টাকা।

ভার্মা জানান, ‘অন্যান্য সম্পত্তি’-র অধীনে রাজনৈতিক দলগুলি যে ঘোষণা করেছে, তা যাচাই করা সম্ভব হয়নি। এর মধ্যে রয়েছে ঋণ, অগ্রিম, ফিক্সড ডিপোজিটস, টিডিএস এবং বিনিয়োগ।

তিনি আরও জানান, ২০০৪-০৫ থেকে ২০১৫-১৬ অর্থবর্ষ—এই ১১ বছরে দেশের প্রধান সাতটি জাতীয় দলের ‘অন্যান্য সম্পত্তি’-র পরিমাণ সর্বাধিক বৃদ্ধি পেয়েছে। সমষ্টিগতভাবে, তা ১০৮.৬৫৫ কোটি টাকা থেকে বেড়ি হয়েছে ১৬০৫.১১৪ কোটি টাকা। তিনি বলেন, বর্তমানে ৮৬৮.৮৮৯ কোটি টাকায় বিজেপির মূলধন সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে বিএসপি (৫৫৭.৩৮ কোটি টাকা) এবং তৃতীয় সিপিএম (৪৩২.৬৪ কোটি টাকা)।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget