এক্সপ্লোর

দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইন উদ্বোধনে নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, নিমন্ত্রিত নন কেজরীবাল

নয়াদিল্লি: আজ কালকাজি মন্দির থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তাৎপর্যভাবে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন না দিল্লিরই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। যেভাবে দিল্লি মেট্রোয় এই উদ্বোধনী অনুষ্ঠানে কেজরীকে ব্রাত্য রাখা হল, অথচ সুদূর লখনউ থেকে ডেকে আনা হল যোগী আদিত্যনাথকে, তাতে বিজেপির সঙ্গে আপের সম্পর্ক আরও তিক্ত বই মধুর হবে না বলে মনে করছে রাজনৈতিক মহল। এ বছর কোচি ও হায়দরাবাদ মেট্রোরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দুবারই তিনি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে মেট্রো রেলে সফর করেন। দু রাজ্যেই ক্ষমতায় অবিজেপি দল- কেরলে বাম ও তেলেঙ্গানায় টিআরএস। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচক, কেরলে আরএসএস কর্মীদের খুন নিয়ে বিজেপির সঙ্গে সিপিএমের নিয়মিত তিক্ত বাদানুবাদ হয়। তবে টিআরএসের সঙ্গে বিজেপির সম্পর্ক অতটা খারাপ নয়, উপ রাষ্ট্রপতি পদে বেঙ্কাইয়া নাইডুর নির্বাচন সমর্থন করে তারা। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবালের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক দৃশ্যতই শীতল, মুখোমুখি দেখা হলে সাধারণ শুভেচ্ছা বিনিময়টুকুই হয় তাঁদের। সে কথা তুলে আপ বলেছে, বিজেপি শাসিত কেন্দ্রের দিল্লির মুখ্যমন্ত্রীর প্রতি প্রচণ্ড ঘৃণা, প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে দাঁড়াতে, বসতেও চান না। ম্যাজেন্টা লাইনের উদ্বোধনে কেজরীকে আমন্ত্রণ না করা বিজেপির সস্তা মানসিকতার পরিচায়ক বলে তারা অভিযোগ করেছে। এর আগে ২০১৫-তেও বদরপুর থেকে ফরিদাবাদ মেট্রো লাইনের উদ্বোধনে আমন্ত্রিত ছিলেন না কেজরী। আপের অভিযোগের জবাবে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়ে দেয়, অনুষ্ঠানের আয়োজক হরিয়ানা সরকার, তারাই আমন্ত্রিতের তালিকা স্থির করেছে। এ ক্ষেত্রেও তারা বলছে, আজকের অনুষ্ঠানের আয়োজক উত্তর প্রদেশ সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget