এক্সপ্লোর

আইএএস-এ ভারতসেরা দিল্লির টিনা

নয়াদিল্লি: ২২ বছরেই বাজিমাত! এইটুকু বয়সেই দেশের সবচেয়ে বড় সরকারি চাকরির পরীক্ষায় নজরকাড়া সাফল্য! প্রথম বারের চেষ্টাতেই লক্ষ্যভেদ! একেবারে সেরার সেরা টিনা ডাবি! দ্বিতীয়, কাশ্মীরের অনন্তনাগের ২৩ বছরের আতাহার। তৃতীয় দিল্লির জসমীত সিন্ধু। ইউপিএসসি-তে সবাইকে পিছনে ফেলে দেশের মধ্যে শীর্ষস্থান দখল করলেন দিল্লির এই তরুণী।  আইএএস হয়ে এবার দেশের সেবা করতে চলেছেন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী টিনা। টিনা চান, হরিয়ানা ক্যাড্যারের আইএএস হতে। তাঁর জীবনের দশ বছরই কেটেছে ভোপালে। তারপর ঠিকানা হয়েছে দিল্লি। টিনা এখন চান, আইএএস হয়ে হরিয়ানা পাড়ি দিতে। সিবিএসই-র দ্বাদশে রাষ্ট্রবিজ্ঞানে ১০০ শতাংশ নম্বর পেয়েছিলেন টিনা। এরপর তিনি ভর্তি হন দিল্লির লেডি শ্রীরাম কলেজে। স্নাতক স্তরেও কলেজের মধ্যে প্রথম স্থান অধিকার করেন রাষ্ট্রবিজ্ঞানের এই ছাত্রী। দ্বাদশ শ্রেণি থেকেই ইউপিএসসি-র প্রস্তুতি শুরু করেছিলেন টিনা। মায়ের স্বপ্ন ছিল মেয়ে একদিন আইএএস অফিসার হবে। প্রথমবার ইউপিএসসি-তে বসেই জন্মদাত্রীর সেই স্বপ্ন পূরণ করলেন টিনা! বললেন, মা-ই আমার প্রেরণা। মেয়ের সাফল্যে চোখের জল যেন বাঁধ মানছে না পেশায় ইঞ্জিনিয়ার মায়ের। দিল্লির সঙ্গে টিনার নামে ধন্য ধন্য করেছে গোটা দেশ। বইছে শুভেচ্ছার বন্যা। বাড়িতে ভিড় করছেন আত্মীয় ও শুভানুধ্যায়ীরা। টিনার মতোই কাশ্মীরের অনন্তনাগের এই পরিবারেও বাঁধভাঙা আনন্দ! ইউপিএসসি-র সফলদের তালিকায় টিনার পরেই জায়গা করে নিয়েছেন আতাহার আমির-উল-শফি খান।  গত বছরই রেলের চাকরিতে যোগ দিয়েছেন অনন্তনাগের এই যুবক। এখন লখনউতে রেলওয়েজ ইনস্টিটিউট অফ ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টে প্রশিক্ষণ নিচ্ছেন। তার মধ্যেই ইউপিএসসিতে বসে দ্বিতীয় স্থান পেয়েছেন তিনি। জম্মু-কাশ্মীরেই পোস্টিং চেয়েছেন আতাহার। তৃতীয় স্থানাধিকারী দিল্লির জসমিত সিংহ সান্ধু ইতিমধ্যেই ‘ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের’ আধিকারিক হিসেবে কর্মরত। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগের জন্য প্রতি বছরই ইউপিএসসি পরীক্ষা হয়। গোটা দেশ থেকে এ বছর মোট ১০৭৮ জনকে নিয়োগের জন্য বেছে নেওয়া হয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget