এক্সপ্লোর

নোট বাতিল: ১০ বিরোধী দলের বৈঠক, একজোট হয়ে লড়াইয়ের ডাক, ফের দিল্লি যাচ্ছেন মমতা

নয়াদিল্লি: নোটকাণ্ডে মোদী সরকারকে চাপে ফেলতে একজোট বিরোধীরা। সেই লক্ষ্যে মঙ্গলবার ফের দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নোটকাণ্ডে সংসদের বাইরে ও ভিতরে মোদী সরকারকে চাপে ফেলতে রণকৌশল তৈরি করল বিরোধীরা। তারই অঙ্গ হিসেবে এদিন কংগ্রেসের ডাকে ১০ বিরোধী দল বৈঠকে বসে।

সেখানে কংগ্রেস ছাড়াও উপস্থিত ছিল তৃণমূল কংগ্রেস, জেডিইউ, বিএসপি, সিপিআইএম, সিপিআই, এনসিপি, আরজেডি, জেএমএম এবং ডিএমকে-র প্রতিনিধিরা।

কংগ্রেসের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাহুল গাঁধী, দলের লোকসভার নেতা মল্লিকার্জুন খাড়গে, গুলাম নবি আজাদ, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও' ব্রায়েন, সিপিএমের মহম্মদ সেলিম, সিপিআইয়ের ডি রাজা, জেডিইউ নেতা শরদ যাদব, বিএসপি-র সতীশ মিশ্র, আরজেডি-র প্রেমচাঁদ গুপ্ত।

সেখানে ঐকমতের ভিত্তিতে স্থির হয়, নোটকাণ্ডে লোকসভায় মুলতুবি প্রস্তাবের দাবি তুলে যাবে বিরোধীরা। একইসঙ্গে, বিরোধীদের দাবি, বিতর্ক করতে হবে, সেই ধারা অনুযায়ী, যাতে ভোটাভুটি করা সম্ভব।

নোটকাণ্ডে গত ২ দিন ধরে লোকসভার স্বাভাবিক কাজকর্ম কার্যত ভণ্ডুল হয়ে গিয়েছে। অন্যদিকে, রাজ্যসভায় গত ১৬ তারিখ দিনভর বিতর্ক অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর থেকে বিরোধীরা প্রধাননমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির দাবি তুলে আসছে।

বিরোধীদের হুঁশিয়ারি, প্রধানমন্ত্রী উপস্থিত না হলে, তারা আলোচনা হতে দেবে না। যদিও, সরকারও পাল্টা জানিয়ে দিয়েছে, এই দাবি মানা সম্ভব নয়। শাসকের জবাব, কক্ষের নেতা অরুণ জেটলি রয়েছেন। তিনি সরকার-পক্ষের জবাব দেবেন।

এদিকে, বিরোধী বৈঠকে স্থির হয়েছে, বুধবার ২৩ নভেম্বর সংসদ ভবন চত্বরে গাঁধী মূর্তির সামনে বিক্ষোভ-অবস্থানে অংশ নেবে তারা। পাশাপাশি, রাষ্ট্রপতি ভবনেও ফের যাবেন। তবে, সেই যাত্রার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

এদিকে, আগামীকাল ফের রাজধানী যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন কলকাতায় তিনি বলেন, কাল দিল্লি যাচ্ছি। দলের নেতা ডেরেক ও ব্রায়েন এদিন জানান, এটা ভাল বিষয় যে, সাধারণ মানুষের কষ্টকে লাঘব করতে একজোট হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা।

তিনি জানান, বুধবারের ধরনায় অন্তত ২০০ জন অংশ নেবেন। এ দিনও গাঁধী মূর্তির সামনে তৃণমূলের ধরনায় ছিল অভিনবত্ব। সাংসদদের হাতে ছিল কালো ডায়েরি। গলায় কালো প্ল্যাকার্ড।

মানুষের ভোগান্তিকে হাতিয়ার করে পথে নামেন রাহুল গাঁধীও। সোমবার সকাল সকাল তিনি বেরিয়ে পড়েন দিল্লির রাস্তায়। এটিএমে দাঁড়ানো মানুষের সঙ্গে কথা বলেন। দুর্ভোগের খোঁজখবর নেন। রাহুল যখন সবার খোঁজ নিচ্ছিলেন, তখন ভিড়ের মধ্যে এক মহিলা তাঁর স্বাস্থ্য নিয়ে খোঁজ নেন! হেসে জবাব দেন রাহুল।

তার আগে এদিন ফের মোদী সরকারকে নিশানা করেন কংগ্রেস সহ-সভাপতি। কংগ্রেস সহ সভাপতি বলেন, মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে। পিছনের দরজা দিয়ে টাকা বেরিয়ে যাচ্ছে। বড়লোকেরা টাকা পাচ্ছে। গরিবারা ফিরে যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget