এক্সপ্লোর

বিমুদ্রাকরণ 'অ্যাডভেঞ্চার', কোনও প্রয়োজনই ছিল না, অর্থনীতি পতনের রাস্তায় যাচ্ছে, বললেন মনমোহন

মোহালি (পঞ্জাব): বিমুদ্রাকরণকে 'অ্যাডভেঞ্চার' আখ্যা দিয়ে তার জন্য দেশের অর্থনীতি 'পতনের রাস্তায়' যাচ্ছে বলে অভিমত জানালেন মনমোহন সিংহ। অর্থনীতি বা কৌশল, সব দিক থেকেই গত বছরের নোট বাতিলের আদৌ কোনও প্রয়োজন ছিল না বলেও মনে করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁকে নয়ের দশকের শুরুতে ভারতে চালু হওয়া অর্থনৈতিক উদারীকরণের স্থপতি বলা হয়। সেই নামী অর্থনীতিবিদ মনমোহনের দাবি, লাতিন আমেরিকার হাতে গোনা কয়েকটি দেশ ব্যতিক্রম। তাছাড়া কোনও সভ্য দেশে নোট বাতিলের পদক্ষেপ সফল হয়নি। ইন্ডিয়ান স্কুল অব বিজনেস-এর লিডারশিপ সামিটে বিমুদ্রাকরণের সিদ্ধান্ত সঠিক কিনা, প্রশ্ন করা হলে ইউপিএ জমানার প্রধানমন্ত্রী বলেন, এই হঠকারী পদক্ষেপের অর্থনীতি বা কৌশলগত দিক থেকে দরকার ছিল বলে মনেই করি না। গত বছরের ৮ নভেম্বর আচমকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়। মনমোহন বলেন, এই প্রক্রিয়ায় এক ধাক্কায় প্রায় ৮৬ শতাংশ নোট বাজার থেকে তুলে নেওয়া হয়। এর ফল হতে বাধ্য, যা আমরা সবাই এখন দেখতে পাচ্ছি। তিনি এও বলেন, কয়েক মাস আগে বিমুদ্রাকরণের জেরে আমি যেমন আশঙ্কা প্রকাশ করেছিলাম, সেরকমই অর্থনীতির গতি শ্লথ হয়ে পড়েছে। নোট বাতিলের সঙ্গে চালু হয়েছে জিএসটি। দীর্ঘমেয়াদে জিএসটি ভাল হতে পারে। কিন্তু স্বল্পমেয়াদে অনেক বাধা তৈরি হয়, যেগুলি দূর করতে হবে। সব মিলিয়ে অর্থনীতি পতনের পথে যাচ্ছে। তিনি এও বলেন, জিডিপি বৃদ্ধির হার চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় ২০১৬-১৭ বর্ষের শেষ ত্রৈমাসিকে অনেক বেশি ছিল। দাবি করেন, আমরা শাসনে থাকাকালে দেশে বিনিয়োগের হার ছিল ৩৫-৩৭ শতাংশ, কিন্তু এখন তা ৩০ শতাংশেরও কম। বিশেষ করে বেসরকারি বিনিয়োগ বাড়ছে না।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget