এক্সপ্লোর
বিহারে ময়নাতদন্তের জন্য ভবঘুরে মহিলার দেহ হাসপাতালে আনা হল নোংরা ফেলার গাড়িতে, তদন্তের নির্দেশ জেলা শাসকের

মুজফফরপুর: বিহারের মুজফফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল বা এসকেএমসিএইচ-এ এক মহিলার দেহ ময়নাতদন্তের জন্য আনা হল ময়লা ফেলার গাড়িতে করে। বিষয়টি নিয়ে হইচই পড়ে গিয়েছে রাজ্যের শিক্ষিত সমাজে, জেলা শাসক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ভবঘুরে ওই মহিলা বুধবার হাসপাতাল চত্বরেই একটি পার্কের পাশে মারা যান। সপ্তাহদুয়েক ধরে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুর পর ২ হাসপাতাল কর্মী তাঁর দেহ ময়লা ফেলার গাড়িতে চড়িয়ে ময়নাতদন্তের জন্য নিয়ে আসেন। সংবাদমাধ্যম বিষয়টি লোকসমক্ষে আনায় পড়ে যায় হইচই। মুজফফরপুর জেলার সিভিল সার্জন জানিয়েছেন, ওই হাসপাতালে বেশ কয়েকটি মৃতদেহ বহনকারী ভ্যান আছে, তারপরেও কেন ময়লা ফেলার গাড়িতে ওই মহিলার দেহ আনা হল তা নিয়ে তদন্ত হচ্ছে। হাসপাতালের এক কর্মী অভিযোগ করেছেন, অসুস্থ মহিলাটিকে কয়েকদিন ধরেই যন্ত্রণায় কাতরাতে দেখেন তিনি। হাসপাতালের চিকিৎসকদের জানিয়েওছিলেন কিন্তু কেউ তাঁকে দেখতে আসেননি।
Before You Go
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















