এক্সপ্লোর
গাজিয়াবাদে ডুবুরিদের বিরুদ্ধে পুণ্যার্থীদের খালের গভীরে টেনে নিয়ে গয়না কেড়ে নেওয়ার অভিযোগ, শুরু তদন্ত

ফাইল ছবি
গাজিয়াবাদ: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অভিনব ছিনতাই চক্র। একদল প্রশিক্ষিত ডুবুরির বিরুদ্ধে মুরাদনগরে গঙ্গার সঙ্গে যুক্ত খালে পুণ্যার্থীদের গভীর জলে টেনে নিয়ে গিয়ে গয়না কেড়ে নেওয়ার অভিযোগ উঠল। লোনির বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জরের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। জেলাশাসক রিতু মাহেশ্বরী জানিয়েছেন, মোদীনগরের মহকুমা শাসক পবন কুমার এই ঘটনার তদন্ত শুরু করেছেন। তিনি গঙ্গার খালে ডুবুরি হিসেবে কর্মরত ২৪ জন ব্যক্তিকে সমন পাঠিয়েছেন। যাঁদের গয়না কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ, তাঁদেরও বয়ান নেওয়া হচ্ছে। বিধায়ক অভিযোগ করেন, ‘কয়েকজন মহিলা যখন ওই খালে স্নান করছিলেন, তখন তাঁদের জোর করে গভীর জলে টেনে নিয়ে গিয়ে গয়না কেড়ে নেন কয়েকজন ডুবুরি। তাঁরা এমন ভান করছিলেন যেন ওই মহিলারা ডুবে যাচ্ছেন আর তাঁরা বাঁচাতে যাচ্ছেন। স্থানীয় মন্দিরের এক পুরোহিত ও এক ঠিকাদারের সঙ্গে এই চক্রের যোগ আছে। এক মহিলার অভিযোগের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিও দেখেই আমি এই ঘটনার তদন্তের দাবি জানাই।’ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত তিন মাসে ওই খালে অন্তত ১২ জন মহিলার ডুবে মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারের লোকজনের অনুরোধে ময়নাতদন্ত করা হয়নি। বিধায়কের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সেচ বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়র আশুতোষ সারস্বত ওই খালের চারপাশে বেআইনি দখলদারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, এই বেআইনি দখলদারির ফলেই খালে সমস্যা বাড়ছে। পুলিশকে বেআইনি নির্মাণ ভাঙতে হবে।
Before You Go
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















