এক্সপ্লোর

রাজগুরু ছিলেন আরএসএসের 'স্বয়মসেবক'! বইয়ে দাবি, কোনও প্রমাণ নেই, বললেন বংশধরেরা

মুম্বই: প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রাজগুরুকে একটি বইয়ে আরএসএসের 'স্বয়মসেবক' বলে তুলে ধরার তীব্র বিরোধিতা করলেন প্রয়াত দেশপ্রেমিকের উত্তরাধিকারীরা। বইটি লিখেছেন নরেন্দ্র সেহগাল নামে এক সাংবাদিক, যিনি প্রাক্তন আরএসএস কর্মীও বটে, ওই বইয়ে লিখেছেন,১৯৩১ সালে ভগত্ সিংহ, সুখদেবের সঙ্গে ফাঁসি হওয়া রাজগুরু ছিলেন সঙ্ঘের স্বয়মসেবক। যদিও রাজগুরুর ভাইয়ের দুই নাতি সত্যশীল ও হর্ষবর্ধন রাজগুরুর দাবি, রাজগুরু আরএসএসের স্বয়মসেবক ছিলেন, এহেন দাবির স্বপক্ষে কোনও প্রমাণ নেই। তাছাড়া আমাদের দাদুও আমাদের সেকথা বলে যাননি। তবে এটা ঠিক যে, রাজগুরু যে অল্প কিছুদিন নাগপুরে ছিলেন, সে সময় তার আয়োজন, ব্যবস্থা করেছিলেন সঙ্ঘের এক স্বয়মসেবক। রাজগুরু ছিলেন গোটা দেশের একজন বিপ্লবী, কোনও বিশেষ একটি দলের সঙ্গে তাঁর নাম যোগ করা অনুচিত। এর মধ্যেই আবার আরএসএস প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার রাজগুরুর নাগপুরে থাকার গোপনে বন্দোবস্ত করে দিয়ে থাকতে পারেন বলে দাবি করেছেন শীর্ষ আরএসএস নেতা এম জি বৈদ্য। রাজগুরু নাগপুরে সঙ্ঘের মোহিতে বাগ শাখায় এসেছিলেন কিনা, প্রশ্ন করা হলে বৈদ্য বলেন, হয়তো এসেছিলেন। ডঃ হেডগেওয়ার হয়তো কিছু একটা বন্দোবস্ত করে দিয়েছিলেন ওনাকে। স্বাধীনতা আন্দোলনে 'আন্ডারগ্রাউন্ডে' থাকার সময় অরুণা আসফ আলিও দিল্লির আরএসএস কর্মী হংসরাজ গুপ্তার বাড়িতে ছিলেন। রাজগুরুও নাগপুরে এলে ডঃ হেডগেওয়ার তাঁর থাকার জায়গা ঠিক করে দিয়েছিলেন, এটা হতেই পারে। কেননা উনিও বিপ্লবী ছিলেন, বিপ্লবীদের সঙ্গে ওনার যোগাযোগও ছিল। তবে রাজগুরুকে নিয়ে সঙ্ঘের 'বৌদ্ধিক' আলোচনায় চর্চা হওয়ার কথা তিনি শোনেননি বলে জানান বৈদ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget