এক্সপ্লোর

চ্যালেঞ্জ গ্রহণ করে নিজের আধার নম্বর কোনও অনলাইন প্ল্যাটফর্মে পোস্ট নয়: ইউআইডিএআই

নয়াদিল্লি: মাত্র তিনদিন আগে এক টুইটারাইট টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)-এর চেয়ারম্যান আর.এস শর্মাকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। সেখানে সেই টুইটারাইট বলেন, আপনার যদি নিজের সিস্টেমের ওপর বিশ্বাস থাকে, তাহলে সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের আধার নম্বর পোস্ট করুন। সেই সঙ্গে ওই টুইটারাইট এ কথাও বলেন, দেখুন আপনার আধার নম্বর কীভাবে ক্ষতি করতে পারে আপনার! এরপরই আর.এস শর্মা সিস্টেমের ওপর আস্থা আছে, সেটা প্রমাণ করতে, নিজের আধার নম্বর অনলাইনে পোস্ট করেন। সেই ঘটনার ঠিক তিনদিন পর, Unique Identification Authority of India (UIDAI)-এর তরফে বিবৃতি দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে স্পষ্ট লেখা আচে, কোনও অবস্থাতেই কোনও চ্যালেঞ্জের বশবর্তী হয়ে, কেউ যেন নিজের আধার নম্বর সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করেন। এছাড়া অন্য কাউকেও তাঁর আধার নম্বর পোস্ট করার জন্যে যেন কোনও রকম চ্যালেঞ্জ না ছুঁড়ে দেন। শর্মা হচ্ছেন, ইউআইডিএআই-এর প্রাক্তন প্রধান। চ্যালেঞ্জ গ্রহণ করে শর্মা নিজের আধার নম্বর সোশ্যাল প্ল্যাটফর্মে দিয়ে দেন। এরপরই বহু নেটিজেন শর্মার বিভিন্ন ব্যক্তিগত তথ্য, যেমন মোবাইল নম্বর, ই-মেল আইডি, বাড়ির ঠিকানা দিতে শুরু করেন। তারপরই জানা যায়, এই তথ্যগুলি আধারের তথ্যভাণ্ডারে গিয়ে নয়, সার্চ ইঞ্জিনে গিয়েই পাওয়া গিয়েছে। শুধু এখানেই বিপত্তির শেষ নয়, শর্মাকে দেখে, অন্য নেটিজেনরাও নিজেদের আধার নম্বর সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করতে শুরু করেন। সঙ্গে অন্যদের দিতে থাকেন আধার চ্যালেঞ্জ। এখানে আসন্ন যে বিপদের সম্ভাবনা আছে, সেকথা মাথায় রেখেই ইউআইডিএআই সতর্কবার্তা দিয়ে বিজ্ঞপ্তি জারি করে। আধার নম্বর অত্যন্ত স্পর্শকাতর তথ্য, মন্তব্য ইউআইডিএআইয়ের। এর কোনওধরনের অপব্যবহার ফৌজদারি অপরাধের সমতুল্য। কোনও ব্যক্তি বা কেউ যদি অন্যের আধার নম্বর ব্যবহার করছে এই অবস্থায় ধরা পড়েন, তাহলে তাঁর কঠিন শাস্তি পর্যন্ত হতে পারে।

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget