এক্সপ্লোর

গাড়িতে রক্তের দাগ লাগবে- যুক্তি দেখিয়ে সাহায্য করল না উত্তর প্রদেশ পুলিশ, রাস্তায় পড়ে দুর্ঘটনার শিকার ২ কিশোরের মৃত্যু

লখনউ: রাস্তার ওপর পড়ে রয়েছে ২ কিশোর। চারপাশ ভিজে যাচ্ছে তাদের রক্তে। ঘটনাস্থলে এসে পড়েছে পুলিশ কিন্তু শুধু ওইটুকুই। পুলিশ তাদের পেট্রোল কারে তুলবে না কারণ গাড়িতে নাকি রক্তের দাগ লাগবে! উত্তর প্রদেশের সাহারানপুরে স্রেফ এভাবেই রাস্তায় পড়ে বহু মানুষের চোখের সামনে ২ কিশোরের মৃত্যু হল। অন্য পথচারীরা তাদের সাহায্যে যথেষ্ট চেষ্টা করেছিলেন, পুলিশকে কাকুতি মিনতি করেন, ছেলেদুটিকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যেতে। অত রাতে আর কারও কাছে গাড়ি ছিল না। ছেলেদুটির নাম অর্পিত খুরানা ও সানি. দুজনের বয়সই ১৭। রাস্তায় তারা মুমূর্ষু অবস্থায় পড়ে ছিল, পাশে ছিল তাদের মোটরবাইক। সম্ভবত দ্রুতগতিতে চলা কোনও গাড়ি ধাক্কা মেরেছিল তাদের। একদল পথচারী তাদের তোলার চেষ্টা করছিলেন, পাশেই দাঁড়িয়ে থাকা রাত সফরে বার হওয়া পুলিশ কর্মীদের হাতে পায়ে ধরছিলেন, ছেলেগুলিকে হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু পুলিশের এক কথা। গাড়িতে রক্ত লাগলে কী হবে! অন্য পথচারীরা চলন্ত গাড়ি থামানোরও চেষ্টা করছিলেন কিন্তু অত রাতে কোনও গাড়ি থামেনি। একজন মোবাইল ফোনে ঘটনার ভিডিও রেকর্ড করেন, তাতে শোনা যাচ্ছে, এক ব্যক্তি পুলিশকে বলছেন, আপনাদের গাড়ি তো ধুয়ে ফেলা যাবে কিন্তু.. পুলিশের জবাব, গাড়ি ধুয়ে ফেললে আমরা সারা রাত বসব কোথায়! বলে চুপচাপ দাঁড়িয়ে থাকেন তাঁরা। একজন বলেন, এই ছেলেদুটোও তো কারও সন্তান, একটু ভাবুন। পুলিশ নির্বিকার। শেষমেষ যখন স্থানীয় থানা থেকে গাড়ি এসে পৌঁছয়, ততক্ষণে মারা গিয়েছে অর্পিত আর সানি। হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। সাহারানপুর পুলিশ স্বীকার করেছে, ভিডিও দেখে ঘটনাটি সত্যি বলেই মনে হচ্ছে। অভিযুক্তদের সাসপেন্ড করা হয়েছে, দেওয়া হয়েছে তদন্তের নির্দেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget