এক্সপ্লোর

গাঁজা খান, স্বীকার করেছেন! বাড়িতে এনসিবি তল্লাসি, জেরা, গ্রেফতার কমেডিয়ান ভারতী সিংহ, স্বামী

সূত্রের খবর, মাদক কাণ্ডে এনসিবি-র হাতে গ্রেফতার হওয়া এক মাদক বিক্রেতা জেরার সময় ভারতীর নাম নেন। সেই সূত্র ধরেই তাদের বাড়িতে হানা। তাদের বাড়ি থেকে ৮৬.৫ গ্রাম গাঁজাও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

মুম্বই: মাদক মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার কমেডিয়ান ভারতী সিংহ, তাঁর স্বামী। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) শনিবার ভারতীর মুম্বইয়ের বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৮৬ গ্রাম গাঁজা উদ্ধার করে। এনসিবি অফিসারদের উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই বলেছে, গাঁজা সেবনের কথা স্বীকার করেছেন ভারতী ও তাঁর স্বামী হর্ষ লিম্বাছিয়া, উভয়েই। তদন্ত সংস্থা সূত্রে আগেই বলা হয়েছিল, বিনোদন দুনিয়ায় মাদক ব্যবহার, নিষিদ্ধ নেশার সামগ্রীর কারবারের অভিযোগের তদন্তের অংশ হিসাবেই নামী কমেডিয়ান ভারতীর বাড়ি গিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। একাধিক টিভি কমেডি, রিয়েলিটি শো করেন তিনি। বেশ কয়েকটি এ ধরনের শো নিজেও সঞ্চালনা করেছেন তিনি। বলিউডের বেশ কয়েকজন নামী, বিখ্যাত ব্য়ক্তিত্বের বাড়িতে এনসিবি মাদক ইস্যুতে হানা দিয়েছে, যাঁদের অন্যতম অভিনেতা অর্জুন রামপাল, চলচ্চিত্র প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা।  সেই তালিকায় নবতম সংযোজন ভারতী। সরকারি ভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বার্তা পাওয়ার পরই হিন্দি চলচ্চিত্র জগতে মাদক রাখা ও খাওয়ার ব্যাপারে তদন্তে নামে এনসিবি। ইডি-র বার্তায় বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় মাদক সংগ্রহ, সরবরাহ, লেনদেন, খাওয়ার ব্য়াপারে একাধিক চ্যাটের উল্লেখ রয়েছে। অকাল প্রয়াত সুশান্তের জন্য মাদক সংগ্রহের অভিযোগে ৯ সেপ্টেম্বর এনসিবি-র হাতে গ্রেফতার হন তাঁর গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী। মাসখানেক জেলে কাটানোর পর কিছুদিন আগে জামিন পান রিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Taratala News | ইঞ্জিনিয়ার শান্তনু দত্তকে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৯.০৭.২৬)পর্ব ২ | মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পরেই খুলছে সুটিয়া-ফাইল? বরুণ বিশ্বাসের বাড়িতে গেল CID | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৯.০৭.২৬)পর্ব ১ | বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত প্রভাসই ! | ABP Ananda LIVE
Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget