এক্সপ্লোর

পার্টিতে নিয়ে যাওয়ার নাম করে ছাত্রীকে নিয়ে গিয়ে গণধর্ষণ, গ্রেফতার দুই সহপাঠী সহ পাঁচ

নয়াদিল্লি: ফের গণধর্ষণের অভিযোগ উঠল রাজধানীতে। এবার গণধর্ষণের শিকার হলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজের ইতিহাস বিভাগের এক ছাত্রী। অভিযুক্তদের মধ্য দু’জন ওই ছাত্রীর সহপাঠী বলে জানা গিয়েছে। ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম গৌরব, সানি, রোহতাশ, বিনোদ এবং বান্টি। ফেরার এক অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, চলতি মাসের ৩ তারিখে বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে পার্টি করার কথা বলে গৌরব এবং সানি। প্রথমে ওই প্রস্তাবে সায় দেননি ওই তরুণী। কিন্তু পরে দুই অভিযুক্ত সহপাঠী তাঁকে বলে যে, ওই পার্টিতে ওই ছাত্রীরই এক বন্ধু আসবে। এভাবে ভুল বোঝানোর পর ছাত্রী পার্টিতে যেতে রাজি হন।  ওই তরুনীকে বাইকে করে গৌরব ও সানি ফরিদাবাদে তাদের এক বন্ধু রোহতাশের বাড়িতে নিয়ে যায়। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে বললে ভয়ঙ্কর পরিণতি হবে বলেও অভিযুক্তরা ওই ছাত্রীকে হুমকি দেয়। পরে তাঁকে গাড়ি করে দিল্লির এক নির্জন জায়গায় ছেড়ে দেওয়া হয়। তাঁকে গাড়িতে করে ছাড়তে এসেছিল বিনোদ। সেও একটি নির্জন জায়গায় গাড়ি থামিয়ে তাঁকে ধর্ষণ করে। পুরো ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই ছাত্রী। বেশ কিছুদিন তিনি কলেজে পর্যন্ত যাননি। পরে সব কথা তিনি কলেজ কর্তৃপক্ষকে জানান। ১৮ তারিখে বিষয়টি নিয়ে লাজপৎ নগর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। গৌরব, সানি, বিনোদ ও রোহতাশ এবং মূল চক্রী হিসেবে অভিযুক্ত বান্টিকে গ্রেফতার করেছে পুলিশ। অপর অভিযুক্ত সচিন ফেরার। তাকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget