এক্সপ্লোর

৫ রাজ্যে ভোট প্রচারের খরচ মেটাতে প্রার্থীদের কারেন্ট অ্যাকাউন্ট খোলার পরামর্শ দিচ্ছে কমিশন

নয়াদিল্লি: ৫ রাজ্যের বিধানসভা ভোটে প্রার্থীদের প্রচারের খরচ মেটাতে কারেন্ট অ্যাকাউন্ট খোলার পরামর্শ দিতে চলেছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, পাঁচ রাজ্যের ভোটপ্রার্থীদের মাথাপিছু ভোটপ্রচারের সাপ্তাহিক ব্যয়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২ লক্ষ টাকা ধার্য করার প্রস্তাব দিয়েছিল কমিশন। কিন্তু তা নাকচ করে দেয় রিজার্ভ ব্যাঙ্ক। এতে ক্ষুব্ধ কমিশন। এর মধ্যেই কেন্দ্রীয় ব্যাঙ্ক ১ ফেব্রুয়ারি থেকে এটিএম থেকে দৈনিক টাকা তোলায় বিধিনিষেধ থাকছে না বলে আজ জানিয়েছে। চাইলে কেউ এটিএম থেকে একদিনেই ২৪ হাজার টাকা তুলতে পারবেন। পাশাপাশি কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রেও ঊর্ধ্বসীমা থাকছে না। যদিও ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট থেকে সপ্তাহে ২৪ হাজার টাকার সর্বোচ্চ সীমা বহাল থাকছে। এই প্রেক্ষাপটে শোনা যাচ্ছে, প্রচারে টাকাপয়সার টানাটানির সমস্যা কাটাতে কমিশন ভোটপ্রার্থীদের নতুন কারেন্ট অ্যাকাউন্ট খোলার পরামর্শ দিতে চলেছে। এতে প্রার্থীদের হাতে প্রচারের জন্য পর্যাপ্ত অর্থ থাকবে। প্রসঙ্গত ভোটের খরচ মেটানোর জন্য প্রার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয়, যার ওপর নজর রাখে কমিশন। যেহেতু কী ধরনের অ্যাকাউন্ট খুলতে হবে, সে ব্যাপারে কোনও স্পষ্ট নির্দেশ থাকে না, তাই বেশিরভাগ প্রার্থীই সেভিংস অ্যাকাউন্টই খোলেন। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক এটিএম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সীমা বেঁধে দেওয়ায় প্রার্থীরা সমস্যায় পড়েছেন। সে ব্যাপারেই কমিশন উদ্যোগ নিয়ে রিজার্ভ ব্যাঙ্ককে চিঠি দিয়ে অনুরোধ জানায়, প্রার্থীদের ক্ষেত্রে ব্যাঙ্ক থেকে টাকা তোলার সীমা বাড়ানো হোক। কমিশন কেন্দ্রীয় ব্যাঙ্ককে বলে, ২৪ হাজার টাকা তোলার সীমা বহাল থাকলে ভোটপর্ব যে চার সপ্তাহ ধরে চলবে, তাতে ৯৬ হাজার টাকার বেশি তোলা যাবে না। কিন্তু আইনানুসারে উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, পঞ্জাবে একজন প্রার্থী ২৮ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারেন। গোয়া ও মনিপুরের ক্ষেত্রে এই সীমা ২০ লক্ষ টাকা। তবে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো সম্ভব নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Ashok Kirtania News: রেশন ডিলারের গোডাউনে সারপ্রাইজ ভিজিটে খাদ্যমন্ত্রী, তারপর যা হল... | BJP | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ২: রাজ্যসভার মনোনয়ন জমা TMC-র ৩ প্রাক্তনীর, TMC-র মধ্যে থেকেই এবার অভিষেককে সরানোর দাবি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ১: ভুরিভুরি অভিযোগে অভিযুক্ত সপুত্র নির্মল ঘোষ, অবশেষে গ্রেফতার ছেলে তীর্থঙ্কর
TMC News: তৃণমূলের মধ্য়ে থেকেই উঠল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরানোর দাবি। Abhishek Banerjee
Nirmal Ghosh: ছেলের গ্রেফতারির পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget