এক্সপ্লোর

অস্বস্তি বাড়িয়ে বেআইনি আর্থিক লেনদেন রোধ মামলায় বীরভদ্রকে জেরার নোটিস ইডি-র

নয়াদিল্লি: ঘোষিত আয়ের উত্সের সঙ্গে সঙ্গতিহীন প্রায় ১০ কোটি টাকা অর্থমূল্যের সম্পত্তি মামলায় ইতিমধ্যেই বীরভদ্র সিংহ, তাঁর স্ত্রী ও অন্যদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। হিমাচল প্রদেশের কংগ্রেসি মুখ্যমন্ত্রীর অস্বস্তি আরও বাড়িয়ে এবার তাঁকে জেরার জন্য সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বেআইনি আর্থিক লেনদেন মামলায় বীরভদ্র ও বাকিদের জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সংস্থার কর্তারা জানিয়েছেন, বেআইনি আর্থিক লেনদেন রোধ আইনে (পিএমএলএ) বীরভদ্রের বিবৃতি নথিভুক্ত করতে নতুন করে তলব পাঠানো হয়েছে। ১৩ এপ্রিল এখানে মামলার তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। এর আগেও বীরভদ্রকে নোটিশ পাঠিয়েছিল ইডি। কিন্তু সরকারি কর্মসূচি রয়েছে, এই যুক্তি দেখিয়ে হাজিরা থেকে অব্যাহতির ব্যবস্থা করেছিলেন তিনি। ইতিমধ্যেই তাঁর স্ত্রী প্রতিভা ও পুত্র বিক্রমাদিত্যকে এই মামলায় জেরা করেছে ইডি। ২০১৫-র সেপ্টেম্বরে সিবিআইয়ের দায়ের করা অভিযোগকে স্বীকৃতি দিয়ে ইডি বীরভদ্র, তাঁর পরিবারের সদস্য ও অন্যদের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেন রোধ আইনের ফৌজদারি বিধির আওতায় মামলা করেছিল ইডি। অভিযোগ, কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী থাকাকালে ২০০৯ থেকে ২০১১-র মধ্যে ৬.১ কোটি টাকার সম্পত্তি অর্জন করেন বীরভদ্র ও তাঁর পরিবারের সদস্যরা, যার সঙ্গে তাঁদের ঘোষিত আয়ের সামঞ্জস্য ছিল না। পিএমএলএ আইনে বীরভদ্রের ১৪ কোটি টাকা মূল্যের সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ইডি। সিবিআইয়ের চার্জশিটেও দাবি করা হয়েছে যে, প্রায় ১০ কোটি টাকা মূল্যের সম্পত্তি করেন তিনি, যা কেন্দ্রে মন্ত্রী থাকাকালে তাঁর মোট আয়ের ১৯২ শতাংশ বেশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget