এক্সপ্লোর

বেনামি সম্পত্তি রোধ আইনে ক্ষতি হবে না আমআদমির, নিশ্চিত করুন, মোদীকে শিবসেনা

মুম্বই:  নোট বাতিলের পর দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার শপথ নিয়ে এবার বেনামি সম্পত্তি মোকাবিলায় কঠোর আইন শীঘ্রই কার্যকর হতে চলেছে বলে গত রবিবার ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। কিন্তু প্রধানমন্ত্রীর মন্তব্যকে কার্যত উড়িয়ে বিজেপির জোটসঙ্গী শিবসেনা বলল, প্রস্তাবিত আইনে নোট বাতিলের মতো সাধারণ মানুষ বিপাকে পড়বে না, এটা সুনিশ্চিত করুন প্রধানমন্ত্রী।

শিবসেনা মুখপত্র সামনা-র আজকের সম্পাদকীয়তে বলা হয়েছে, বিদেশে মজুত কালো টাকার বিরুদ্ধে সার্জিক্যাল আঘাত হেনেছেন মোদী।  কিন্তু আসল সত্য হল, একটি পয়সাও বিদেশ থেকে উদ্ধার করে আনতে পারেননি। দেশের ধনীদের বিমুদ্রাকরণের পর একটি পয়সাও লোকসান হয়নি, কিন্তু ভুগতে হয়েছে আমজনতাকে। এখন বেনামি সম্পত্তির বিরুদ্ধে সরকারের কী প্ল্যান? আমরা আশা করব, মধ্যবিত্ত শ্রেণিকে সরকারের কঠোর পদক্ষপের ফলে ভুগতে হবে না, যেমনটা হয়েছে বিমুদ্রাকরণের পর। আশা করব, একদিকে

সাধারণ মানুষ অসহায় হয়ে পড়বেন, অন্যদিকে প্রকৃত বেনামি সম্পত্তির মালিকরা তাদের সম্পত্তি বৈধ করে নেবেন, এমনটা হবে না।

শিবসেনার এও দাবি, ধনী ও কালো টাকার কারবারীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, আসলে তাতে নেতিবাচক প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপরই।

শিবসেনা বলেছে, বেনামি সম্পত্তির বিরুদ্ধে সরকারি ঘোষণা হওয়া মাত্র যারা বেনামে প্রচুর জমিজমা, সম্পত্তির মালিক, তারা ২৪ ঘণ্টার মধ্যে সব সাদা অর্থাত আইনি করে ফেলবে। যেমন নোট বাতিল ঘোষণার পর কয়েকশ কোটি কালো টাকাকে সাদা করা হয়েছে। মনে হচ্ছে, আইন তৈরি করা হয় শুধু ধনীদের সুরক্ষা দিতেই, আর গরিবরা তার তলায় পিষ্ট হয়!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget