এক্সপ্লোর

কৈরানায় যেখানে জোট শক্তিশালী, সেখানে খারাপ হয়েছে ইভিএম, বললেন অখিলেশ

লখনউ: গতকাল উত্তরপ্রদেশের কৈরানা সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে লোকসভা ও বিধানসভা আসনের উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ ত্রুটির খবর পাওয়া গিয়েছিল। এই ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন সমাজবাদী পার্টি (সপা) প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি বলেছেন, কৈরানায় যেসব এলাকায় সপা ও আরএলডি-র প্রভাব রয়েছে, সেই সব জায়গাতে ইভিএমে গলযোগ হয়। এই ঘটনা গণতন্ত্রের পক্ষে খুবই বিপজ্জনক। ভবিষ্যতে সমস্ত ভোট ব্যালট পেপারে করার দাবিও জানিয়েছেন অখিলেশ। সাংবাদিকদের অখিলেশ বলেছেন, গতকালের ভোটে যে জায়গাগুলিতে সপা ও আরএলডি-র প্রভাব রয়েছে, সেই এলাকাগুলিতে ইভিএম এবং ভিভিপ্যাটের খারাপ হওয়ার খবর প্রচুর পরিমাণে এসেছে। সব দেখে মনে হচ্ছে, এটা একটা বিশেষ ষড়যন্ত্রেরই অঙ্গ। সপা নেতা বলেছেন, ইভিএমে এই গলযোগের কারণে বহু মানুষ গতকাল তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তাঁর দাবি, সাধারণ মানুষও ইভিএমের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। সরকারের কর্তাব্যক্তিরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন না। এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে খুবই বিপজ্জনক। সপা সভাপতি বলেছেন, আগের তাঁর দল নতুন করে আগামী নির্বাচনগুলি ব্যালটের মাধ্যমে করার দাবি জানাচ্ছে। অখিলেশ বলেছেন, এতে গণতন্ত্র শক্তিশালী হবে..বিষয়টি তুলে ধরতে আমি অন্যান্য রাজনৈতিক দলগুলির কাছে আর্জি জানাবো..তাদের চিঠি লিখব, যাতে ঐক্যবদ্ধভাবে সবাই ইভিএমের বিরুদ্ধে মতামত জানাতে পারে। এমন অনেক দেশ রয়েছে, যারা নানা বিষয়ে ভারতের থেকে এগিয়ে। কিন্তু ভোটে ওই দলগুলি ইভিএমে নয়, ব্যালটেই আস্থা রেখেছে। এ ব্যাপারে কোনও আন্দোলন হবে কিনা, এই প্রশ্নের জবাবে অখিলেশ বলেছেন, বিষয়টি নিয়ে তিনি অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলবেন। তিনি বলেছেন, এর আগে বিষয়টি নিয়ে যখন বৈঠক হয়েছিল, তখন কংগ্রেস তাতে যোগ দেয়নি। কিন্তু এখন তারা এর পক্ষে..আমার চেষ্টা হবে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলা এবং এরপর কোনও সিদ্ধান্ত নেওয়া। একইসঙ্গে অখিলেশ জানিয়েছেন, আগামী লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন। তবে কোন আসন থেকে লড়াই করবেন, তা দল ঠিক করবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget