এক্সপ্লোর

কর্নাটকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ত্রিশঙ্কু, বলছে বেশিরভাগ একজিট পোল

নয়াদিল্লি: কর্নাটক বিধানসভা ভোটের একজিট পোলে দুই প্রধান প্রতিপক্ষ কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি। শনিবার বিকেলে ভোটপর্ব শেষ হতেই যতগুলি নির্বাচন-পরবর্তী জনমত সমীক্ষা চালানো হয়, সেগুলির বেশিরভাগেই ইঙ্গিত দেওয়া হল, ত্রিশঙ্কু বিধানসভা হচ্ছে দাক্ষিণাত্যের এই অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার জেডি (এস)-এর কিংমেকার হয়ে ওঠার সম্ভাবনা প্রবল। এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুসারে বিকেল চারটে পর্যন্ত পড়া ভোটের হিসাবে বিজেপি সিট শেয়ার বাড়ছে। বিজেপি পাচ্ছে ৯৭ থেকে ১০৭টি আসন। কংগ্রেস ৮৭ থেকে ৯৯টি, জেডি (এস) ২১ থেকে ৩০টি ও অন্যান্যরা ৪টি আসন পেতে পারে। শতাংশের হিসাবে বিজেপি ও কংগ্রেসের ভোটের হার যথাক্রমে ৪১ ও ৩৯। জেডি (এস) ১৭ শতাংশ ভোট পাচ্ছে, অন্যরা পাবে তিন শতাংশ। রিপাবলিক টিভি–জন কি বাত সমীক্ষায় বিজেপির ৯৫-১০৪টি আসন পাওয়ার ইঙ্গিত রয়েছে। এই সমীক্ষায় কংগ্রেসকে দেওয়া হয়েছে ৭৩ থেকে ৮২টি আসন। দেবগৌড়ার দল পেতে পারে ৩২-৪৩টি আসন। ২২৪টি আসনের মধ্যে ২২২টি আজ ভোটগ্রহণ হয়েছে। সরকার গড়তে চাই ন্যূনতম ১১৩জন বিধায়ক। টাইমস নাও-ভিএমআর এক্সিট পোলের হিসাব, কংগ্রেস ৯০ থেকে ১০৩টি আসন পেতে চলেছে। বিজেপি পাচ্ছে ৮০-৯৩টি আসন। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুসারে ১০৬-১১৮টি আসন পেতে পারে কংগ্রেস, বিজেপি ৭৯ থেকে ৮২টি। টাইমস নাও জেডি(এস)-কে দিয়েছে ৩১-৩৯টি আসন। ইন্ডিয়া টুডে-র হিসাবে, দেবগৌড়ার দল পেতে পারে ২২-৩০টি আসন। নিউজএক্স বিজেপি, কংগ্রেস ও জেডি (এস) যথাক্রমে ১০২-১১০, ৭২-৭৮ ও ৩৫-৩৯টি আসন পেতে পারে বলে সমীক্ষায় জানিয়েছে। ইন্ডিয়া টুডে-র হিসাবে, কংগ্রেস, বিজেপি পাচ্ছে যথাক্রমে ৩৯ ও ৩৫ শতাংশ ভোট। রিপাবলিক টিভি কংগ্রেস ৩৬ ও বিজেপি ৩৮.২৫ শতাংশ ভোট পেতে পারে বলে জানিয়েছে। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতেছিল ১২২টি আসন। বিজেপি পায় ৪০টি আসন, জেডি (এস)-ও ৪০টি আসনে জয়ী হয়।

সেরা শিরোনাম

LG Spying Allegations: গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Astrology : কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন

ভিডিও

ECI on TMC: 'জোড়াফুল' কার? শুনানির পর কালীঘাট তৃণমূল-এর কাছে নথি চাইল কমিশন
Food Safety Department: হাতিবাগানের 'সেন মহাশয়'-এ পুরসভার আধিকারিকরদের অভিযান
WEBCUTA Protest: বিশ্ববিদ্যালয় সংশোধনী বিলের বিরোধিতায় প্রতিবাদে নামল অধ্যাপক-গবেষকরা
Surendranath Law College: পড়ুয়াদের চাপের মুখে সুরেন্দ্রনাথ ল'কলেজের ভাইস প্রিন্সিপালের ইস্তফা
Sumit Roy: শালবনি জমি জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার সুমিত রায়ের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LG Spying Allegations: গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Astrology : কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
Viral Video: রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
Viral Video: স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
IND vs AFG: আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
Surya Gochar: আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
Embed widget