এক্সপ্লোর

উত্তরপ্রদেশে মহিলা দলিত আধিকারিককে জল খেতে না দেওয়ায় ৬ জনের বিরুদ্ধে এফআইআর

কৌশম্বী: গ্রামের উন্নয়নের কাজ খতিয়ে দেখতে যাওয়া মহিলা দলিত আধিকারিককে জল না দেওয়ার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কৌশম্বী জেলার মনজহানপুর ব্লকের অম্বাওয়া পূরব গ্রামে। পুলিশ সুপার প্রদীপ গুপ্ত জানিয়েছেন, তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন রোধ করা সংক্রান্ত আইনে অম্বাওয়া পূরব গ্রামের প্রধান শিব সম্পত, ভাইলা মকদুমপুর গ্রামের প্রধানের স্বামী পঙ্কজ যাদব, সাইবাসা গ্রামের প্রধান আনসার আলি, জেলা পঞ্চায়েতের সদস্য ঝাল্লার তিওয়ারি, জেলা পঞ্চায়েতি রাজ অফিসার (ডিপিআরও) রবিদত্ত মিশ্র ও রাজেশ সিংহর বিরুদ্ধে মনজহানপুর থানায় এফআইআর করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ড. সীমা নামে ওই আধিকারিক জানিয়েছেন, ‘ডিপিআরও রবিদত্ত মিশ্র ও ব্লক ডেভেলপমেন্ট চিফ ঝাল্লার তিওয়ারির সঙ্গে কথা বলার পরেই আমাকে গ্রামে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেখানকার লোকজন আমার সঙ্গে অস্বাভাবিক আচরণ করেন। যে ৬ জন সেখানে ছিলেন, তাঁরা আমাকে আড়াই ঘণ্টা জল দেননি। আমাকে বলা হয়, আমি জল খেলে বোতলটি নষ্ট হয়ে যাবে এবং সেটি ফেলে দিতে হবে। আমি গ্রামবাসীদের কাছ থেকে জল চাই। কিন্তু গ্রামের প্রধান শিব সম্পত ও ডিপিআরও তাঁদের জল দিতে বারণ করেন। আমি ডায়াবেটিসে আক্রান্ত। জল না পেয়ে আমার অঙ্গ-প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছিল। আমাকে সেখান থেকে চলে আসতে হয়।’ এই ঘটনা নিয়ে বিজেপি-কে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। কংগ্রেস মুখপাত্র অশোক সিংহ বলেছেন, ‘উত্তরপ্রদেশ সহ বিজেপি-শাসিত রাজ্যগুলিতে দলিতদের উপর অত্যাচার বাড়ছে। দলিত অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে এবং হেনস্থা করা হচ্ছে। সরকারকে উচ্চ-পর্যায়ের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ সমাজবাদী পার্টি মুখপাত্র সুনীল সিংহ সাজন বলেছেন, ‘শাসক দলের একজন দলিত বিধায়ক যখন একটি আশ্রমে যাওয়ার পর যখন সেটি গঙ্গাজল দিয়ে পরিশুদ্ধ করা হয়, তখন সেই সরকারের বিষয়ে আর কী বলব! সবকা সাথ, সবকা বিকাশ স্লোগান বোধহয় সবচেয়ে বড় মিথ্যা। বিজেপি সংবিধানে বিশ্বাস করে না। ওরা এখনও দলিতদের অস্পৃশ্য হিসেবে গণ্য করে। ওরা মনুবাদী ব্যবস্থা চালু করতে চায়।’

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget