এক্সপ্লোর

নানা অভিযোগে অভিযুক্ত গুরুগ্রামের প্রকল্পকে প্রমোট করেছেন, মারিয়া শারাপোভার বিরুদ্ধে এফআইআর

নয়াদিল্লি: গুরুগ্রামের একটি বিলাসবহুল হাউসিং প্রকল্পে নির্মাতারা তাঁর নাম ব্যবহার করেছিলেন। বিজ্ঞাপনে ছেয়ে দিয়েছিলেন গোটা এলাকা, মারিয়া ইজ কামিং। ২০১৬-য় সেই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখনও তার কাজ শুরুই হয়নি। আদালত বলেছে, ওই অভিযোগে মারিয়া শারাপোভারও নাম রয়েছে, তাই নির্মাতাদের পাশাপাশি তাঁর বিরুদ্ধেও এফআইআর করতে হবে। অভিযুক্ত সংস্থা হোমস্টিড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হোমস্টিড ইনফ্রাস্ট্রাকচার মেনটেন্যান্স, হোমস্টিডআরবিক হোমসের বিরুদ্ধে আদালতে যান গুরুগ্রামের বাসিন্দা, জনৈক ভাবনা আগরওয়াল। একইসঙ্গে তিনি অভিযোগ দায়ের করেন কোম্পানিগুলির ডিরেক্টর ও টেনিস তারকা মারিয়া শারাপোভার বিরুদ্ধে। অভিযোগকারিণী বলেন, শারাপোভা ওই ভুয়ো হাউসিং প্রকল্পের হয়ে প্রচুর বিজ্ঞাপন দিয়েছিলেন, প্রকল্পটি সমর্থনও করেছিলেন খোলাখুলি। তাই ষড়যন্ত্রে তিনিও যুক্ত। সব শুনে আদালত রায় দিয়েছে, যেভাবে ব্যালে বাই শারাপোভা নাম দিয়ে ওই হাউসিং প্রকল্পের বিজ্ঞাপন দেন নির্মাতারা, তাতে অভিযোগকারিণী প্রলুব্ধ হয়েছিলেন। ২০১৩-য় শারাপোভা সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে দেখা করতে ২-৩ বার ভারতেও এসেছেন। দেড়হাজারের বেশি মানুষ ইতিমধ্যেই বিনিয়োগ করেছেন এই প্রকল্পে। কিন্তু প্রকল্পের কাজ শুরুই হয়নি কারণ নির্মাতাদের না আছে লাইসেন্স, না আছে কাজ শুরু করার অনুমতিপত্র। অথচ অভিযোগকারিণী ইতিমধ্যেই তার পিছনে খরচ করেছেন ৫৩.০৩ লাখ টাকা। এরপরেই আদালত নির্দেশ দিয়েছে, শারাপোভা সহ অভিযুক্ত সব পক্ষের বিরুদ্ধেই এফআইআর দায়ের করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget