এক্সপ্লোর
বাহুবলী-খ্যাত তমন্না ভাটিয়ার দিকে জুতো ছুড়ে আটক হায়দরাবাদের বি টেক স্নাতক

হায়দরাবাদ: ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ ছবিতে অভিনয় করা তমন্না ভাটিয়ার দিকে জুতো ছোড়ার অভিযোগে গ্রেফতার করা হল এক বি টেকর স্নাতককে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের হিমায়ত নগরে। একটি গয়নার বিপনী উদ্বোধন করতে গিয়েছিলেন তমন্না। তখনই তাঁর দিকে জুতো ছোড়া হয়। জুতোটি অবশ্য তমন্নার বদলে ওই বিপনীর এক কর্মীর গায়ে লাগে। নারায়ণগুড়া থানার ইন্সপেক্টর বি রবীন্দ্র বলেছেন, ‘ধৃত যুবকের নাম করিমুল্লা। তিনি জেরায় জানিয়েছেন, সাম্প্রতিক ছবিতে এই অভিনেত্রীর অভিনয় দেখে ক্ষুব্ধ হয়েই তিনি জুতো ছোড়েন। যে ব্যক্তির গায়ে জুতোটি লাগে, তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে করিমুল্লার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
Before You Go
Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস





















