এক্সপ্লোর

মোদীর মন্তব্যের প্রতিবাদে জেএনইউয়ে পকোড়া বিক্ষোভ, ৪ বিক্ষোভকারীর প্রত্যেককে ২০,০০০ টাকা করে জরিমানা করল কর্তৃপক্ষ

নয়াদিল্লি: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পকোড়া বিক্রির 'অপরাধে' ৪ এনএসইউআই সদস্যের প্রত্যেককে ২০,০০০ টাকা করে জরিমানা করল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, পকোড়া বিক্রিও কর্মসংস্থান। সেই মন্তব্যকে বিদ্রূপ করে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই ৫ তারিখ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পকোড়া বিক্রি করে। এরপরই ওই সদস্যদের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ এনে প্রত্যেকের ওপর ২০,০০০ টাকা জরিমানা চাপিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও একজনের হোস্টেলে থাকার সুবিধে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, বাকিদের পাঠিয়ে দেওয়া হয়েছে অন্য হোস্টেলে। প্রধানমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করা ছাড়াও ওই ছাত্র নেতাদের উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ে যে বাধ্যতামূলক উপস্থিতি চালু হয়েছে তার প্রতিবাদ করা। এ নিয়ে জেএনইউ ক্যাম্পাসে কিছুদিন ধরেই একের পর এক প্রতিবাদ আন্দোলন চলছে। শনিবারও এর বিরুদ্ধে মানব বন্ধন হয়। অভিযুক্ত ৪ ছাত্রের নাম আলিমুদ্দিন, মুকেশ কুমার, মণীশ মীনা ও বিকাশ যাদব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৯ তারিখে তাঁদের যে নির্দেশ পাঠিয়েছে, তাতে রয়েছে, সবরমতী বাস স্ট্যান্ড ও প্রশাসনিক ব্লকের কাছে ৫ তারিখ রাস্তা আটকেছিলেন তাঁরা, তাকে ছাত্র, শিক্ষক সকলের সমস্যা হয়েছে। চিফ সিকিউরিটি অফিসার বারবার বারণ করা সত্ত্বেও জোর করে বিক্ষোভস্থলে খাবার রান্না করা হয়েছে। তাছাড়া রাতে একটি সিনেমা প্রদর্শনের জন্য জোর করে ইলেকট্রিক কেবল পাতা হয়েছে। এইসব কাজকর্ম বিশৃঙ্খলার নজির ও কোনও পড়ুয়ার কাছে আশা করা যায় না। অতএব সহ উপধ্যক্ষের সিদ্ধান্ত, তাঁদের প্রত্যেককে জরিমানা দিতে হবে ২০,০০০ টাকা করে। বিকাশের আবার হোস্টেলের সুবিধেও দুটি সেমেস্টারের জন্য প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget