এক্সপ্লোর

২০০৮- এর জয়পুর বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ৪, প্রমাণের অভাবে খালাস ১

২০০৮ সালে জয়পুরের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় ৪ জনকে দোষী সাব্যস্ত করল জয়পুরের বিশেষ আদালত। মহম্মদ সারভার আজমি, মহম্মদ সইফ, মহম্মদ সলমন, ও সইফুল রহমানকে এদিন দোষী সাব্যস্ত করা হয়। অপর এক সন্দেহভাজন শাহবাজ হুসেনকে প্রমাণের অভাবে বেকসুর খালাস দিল আদালত।

নয়াদিল্লি: ২০০৮ সালে জয়পুরের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় ৪ জনকে দোষী সাব্যস্ত করল জয়পুরের বিশেষ আদালত। আজ বিচারক অজয় কুমার শর্মা ওই চার অভিযুক্তকে জয়পুর ধারাবাহিক বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকার জন্য দোষী সাব্যস্ত করেন। মহম্মদ সারভার আজমি, মহম্মদ সইফ, মহম্মদ সলমন, ও সইফুল রহমানকে এদিন দোষী সাব্যস্ত করা হয়। অপর এক সন্দেহভাজন শাহবাজ হুসেনকে প্রমাণের অভাবে বেকসুর খালাস দিল আদালত। আগামীকাল দোষীদের শাস্তির পরিমান ও সময়সীমা নিয়ে শুনানি হবে। ১১ বছর আগে ২০০৮ সালে ১৩ মে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে জয়পুরের বিভিন্ন অংশ। মোট ৮০ জন নিহত হয় ওই বিস্ফোরণে। আহত হয় ১৭০ এরও বেশী মানুষ। মাত্র ১৫ মিনিটের মধ্যে জয়পুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিস্ফোরণ ঘটায় অপরাধীরা। এর মধ্যে একটি জায়গা ছিল জয়পুরের অন্যতম আকর্ষণ হাওয়া মহলের একেবারে কাছে। প্রথম দুটি বিস্ফোরণ হয় মানাক চক ও জোহরি বাজারে, দ্বিতীয় দুটি বিস্ফোরণ হয় ন্যাশালান হ্যান্ডলুম সেন্টারে। এছাড়াও বিস্ফোরণ হয় তৃপলিয়া বাজার, চাঁদপোল এলাকায়। প্রতিটি এলাকাই জনবহুল হওয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ হয় ব্যাপক। হামলার পরে সন্ত্রাসবাদী গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদ্দিন এই বিস্ফোরণের দায় স্বীকার করে। ওই গোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা ইয়াসিন ভটকাল এই বিস্ফোরণের ঘটনার মাস্টারমাইন্ড বলে চিহ্নিত করা হয়েছিল।

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget