এক্সপ্লোর

ঝান্ডু বাম, টাইগার বামের নাম শুনেছি, কিন্তু কী সেই ‘পরিবার মলম’ যা প্রত্যেক মিডলম্যানই চায়! ক্রিশ্চিয়ান মাইকেলের প্রসঙ্গ তুলে সনিয়া-রাহুলকে কটাক্ষ অমিত শাহের

নয়াদিল্লি: অগুস্তাওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত মিডলম্যান ক্রিশ্চিয়ান মাইকেলের প্রসঙ্গ তুলে গাঁধী পরিবারকে খোঁচা অমিত শাহের। কংগ্রেসের একেবারে  সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে মাইকেলের ‘বন্ধুত্ব’ গভীর, ‘সময়ের পরীক্ষায় উত্তীর্ণ’ বলে কটাক্ষ করেছেন বিজেপি সভাপতি। অমিত শাহ ট্যুইট করেছেন, অগুস্তাওয়েস্টল্যান্ড মামলার গতিপ্রকৃতি, ক্রিশ্চিয়ান মাইকেলের এসওএস। কেউ জানেন কি কেন ক্রিশ্চিয়ান মাইকেল শ্রীমতী গাঁধী সম্পর্কে জিজ্ঞাসাবাদের বিস্তারিত তথ্য তাঁর আইনজীবীকে দিয়েছেন? তিনি কি সেগুলি খোদ শ্রীমতী গাঁধীকে পাঠাতে চেয়েছেন? কেন? অমিত শাহ এও বলেন, মাইকেলের আইনজীবী নিজেই স্বীকার করেছেন যে, তাঁর মক্কেল সত্যিই তাঁকে কাগজপত্র পাচার করেছেন এবং তিনি ভেবেছিলেন, ওগুলি ওষুধের তালিকা। সনিয়া গাঁধী, রাহুল গাঁধীর নাম না করে বিজেপি সভাপতি মন্তব্য করেছেন, আমরা ঝান্ডু বাম, টাইগার বাম, ব্যথা-বেদনা উপসমের এসব ওষুধের নাম শুনেছি, কিন্তু কী সেই ‘পরিবার মলম’ যা প্রত্যেক মিডলম্যানই চায়! যা-ই হোক না কেন, বারবার বলতে হবে মাইকেলের আইনজীবীর কংগ্রেসি পরিচিতির কথা। তাঁর তথাকথিত বহিষ্কার একটা লোকদেখানো ব্যাপার। তিনি এখনও মাইকেল ও গাঁধী পরিবারের যোগসূত্র। প্রসঙ্গত, মাইকেলের কৌঁসুলি হয়ে আদালতে দাঁড়ানোর পর কংগ্রেস আলজো কে জোসেফ নামে দলের যুবশাখার ওই পদাধিকারীকে বহিষ্কার করে। বিজেপি সভাপতির দাবি, জাতীয় স্বার্থেই মাইকেলের আইনজীবীর ২০০৮ সালের সেইসব নথির ব্যাপারে সব জানানো উচিত যাতে মিসেস গাঁধীর প্রসঙ্গ আছে। ঘটনা হল, মাইকেলের সঙ্গে একটি পরিবারের সখ্য সময়ের পরীক্ষা পেরিয়ে টিকে আছে, তা খুব গভীর। প্রসঙ্গত, গত শনিবার দিল্লির একটি আদালত ইউপিএ জমানায় কেনা ভিভিআইপি চপার কেনায় মিডলম্যানের ভূমিকা পালনে অভিযুক্ত মাইকেলের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হেফাজতে আইনজীবীদের সঙ্গে দেখা করায় বেশ কিছু বিধিনিষেধ জারি করে।  ইডি অভিযোগ করেছিল, মিসেস গাঁধী সংক্রান্ত প্রশ্নের মোকাবিলা কীভাবে করবেন, জানতে চেয়ে আইনজীবীদের চিরকুট পাঠিয়ে মাইকেল আইনি সুবিধা পাওয়ার অধিকারের অপব্যবহার করেছেন। জেরায় মাইকেল ‘এক ইতালিয় মহিলার ছেলের’ কথা বলেছেন, একবার মিসেস গাঁধীর নামও নিয়েছেন বলেও দাবি করে তদন্তকারী সংস্থাটি। ইডির এই দাবিকে অস্ত্র করে কংগ্রেস, বিশেষত গাঁধী পরিবারকে নিশানা করেছে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget