এক্সপ্লোর
সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের ঝড়, দীপাকে শুভেচ্ছা মোদী, সচিনের

নয়াদিল্লি: দীপার সাফল্যে গর্বিত গোটা দেশ। পদক জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের ঝড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, অভিনব বিন্দ্রা, সকলেই শুভেচ্ছা জানিয়েছেন দীপাকে। প্রসঙ্গত, রিও প্যারালিম্পিক্সে এফ ৫৩ শটপাট ইভেন্টে রুপো জিতেছেন ভারতের দীপা মালিক। ছ’বারের চেষ্টায় তাঁর সবথেকে ভালো স্কোর ৪.৬১ মিটার। তাতেই রূপোর পদক জয় নিশ্চিত হয়ে য়ায় তাঁর। মোদী টুইটারে লেখেন, ‘‘ওয়েল ডান দীপা। প্যারালিম্পিক্সে তোমার রুপো জয় দেশকে গর্বিত করেছে। অনেক অভিনন্দন।’’
Well done @DeepaAthlete! Your silver at the #Paralympics makes the nation very proud. Congratulations. #Rio2016
— Narendra Modi (@narendramodi) September 12, 2016
দীপার জয়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেন সচিন। Many Congratulations @DeepaAthlete for your phenomenal performance at the #paralympics.. Here's to many more victories!
— sachin tendulkar (@sachin_rt) September 12, 2016
শুভেচ্ছা জানিয়েছেন অলিম্পিকে সোনাজয়ী অভিনব বিন্দ্রা। তিনি বলেন, তুমি ভারতীয়দের অনুপ্রেরণা। Many many congratulations @DeepaAthlete You are an inspiration to india ! Congrats also to @GoSportsVoices
— Abhinav Bindra (@Abhinav_Bindra) September 12, 2016
শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বিজেন্দ্র সিংহ। Congrats #DeepaMalik for silver medal in #ParalympicsRio2016 ????????????????
— Vijender Singh (@boxervijender) September 12, 2016
শুভেচ্ছা জানিয়েছেন যোগেশ্বর দত্ত। Congratulations to @DeepaAthlete for silver medal at #Paralympics #Rio2016 . pic.twitter.com/eSHkX8qsl7
— Yogeshwar Dutt (@DuttYogi) September 12, 2016
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















