এক্সপ্লোর

দেশে খুব শীঘ্রই সংখ্যার বিচারে ছাত্রদের পিছনে ফেলতে চলেছে ছাত্রীরা

নয়াদিল্লি:  খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ কৃতিত্ব অর্জন করতে চলেছে ভারত। এ দেশের পড়ুয়াদের সংখ্যা সারা বিশ্বে সবচেয়ে বেশি। খুব শীঘ্রই সংখ্যার বিচারে ছাত্রদের ধরে ফেলবে মেয়েরা। ছাত্রীদের সংখ্যা হবে দেশের মোট পড়ুয়ার অর্ধেক। ২০১৫-১৬ বর্ষের তথ্য অনুযায়ী, দেশের মোট ৩০ কোটি পড়ুয়ার মধ্যে ৪৮ শতাংশই ছিল মেয়েরা। বিগত কয়েক বছরে স্কুল, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়-বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের ভর্তি হওয়ার সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে। শুরুতে ১৯৫০-৫১ বর্ষে দেশের মোট পড়ুয়াদের মাত্র ২৫ শতাংশ ছিল মেয়েরা। তারপর থেকে ছাত্রীর সংখ্যা শম্বুক গতিতে বেড়েছে। চল্লিশ বছর পর ১৯৯০-৯১ –এ তা বেড়ে পৌঁছয় ৩৯ শতাংশে। এর পরের দশকে এই পরিমাণ ৪২ শতাংশ পর্যন্ত বাড়ে। ২০০০-০১ থেকে বাড়তে বাড়তে এই হার প্রায় অর্ধেকে পৌঁছেছে। ভর্তি হওয়ার পরই ছাত্রীরা সম্ভবত তাদের পড়াশোনার প্রতি অনেক বেশি সচেতন হয়ে ওঠে। তাই ছেলেদের তুলনায় মেয়েরা বেশি ডিগ্রি পায়। একদিক থেকে দেখলে ছাত্রীদের এই সংখ্যাবৃদ্ধি ভারতকে বিশ্বের প্রথমসারির দেশগুলির পর্যায়ে নিয়ে গিয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলিতে উচ্চশিক্ষায় মোট পড়ুয়াদের মধ্যে ৫৪ শতাংশই ছাত্রী। আমেরিকায় এই হার ৫৫ শতাংশ এবং চিনে ৫৪ শতাংশ। এর সঙ্গে সঙ্গে ওই দেশগুলিতে সমাজে মেয়েদের মর্যাদাও বৃদ্ধি পেয়েছে।উপযুক্ত শিক্ষার সুযোগের হাত ধরেই এসেছে চাকরি, রাজনৈতিক, প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণ সংস্থাগুলিতে মেয়েদের আরও বেশি ভূমিকা। এতে সমাজে মহিলাদের মর্যাদা আরও বেশি প্রতিষ্ঠিত হয়েছে। ভারতে কিন্তু এক্ষেত্রে এখনও সামঞ্জস্য আসেনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রীর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে সামাজিক ক্ষেত্রের বিভিন্ন স্তরে মহিলাদের প্রতিনিধিত্ব সেভাবে বাড়েনি। চাকরির ক্ষেত্রে মেয়েদের হার ২৭ শতাংশ। সংসদে মহিলাদের প্রতিনিধিত্ব মাত্র ১১ শতাংশ এবং রাজ্য বিধানসভাগুলিতে ৮.৮ শতাংশ। দেশের তালিকাভূক্ত ৫০০ টি বড় কোম্পানিতে মহিলা সিইও-র সংখ্যা মাত্র ১৭। এই পরিসংখ্যান প্রতিভার অপচয়ের বিষয়টি তুলে ধরে। সর্বশিক্ষা অভিযান ও মিড-মে মিল কর্মসূচীর জন্য ১৯৯০ এবং ২০০০-এর দশকের প্রথমে স্কুলে ছাত্রীদের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। উচ্চ শিক্ষাক্ষেত্রেও মেয়েদের সংখ্যা বেড়েছে। ২০০০-০১ এর ৩৫ শতাংশ থেকে বেড়ে ২০১৫-১৬ তে হয়েছে ৪৬ শতাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget