এক্সপ্লোর

রাজনাথের আবেদনে কেজরীবালের বাসভবনের সামনে আমরণ অনশন তুললেন বিজেপি এমপি

নয়াদিল্লি: অবশেষে রাজনাথ সিংহের মধ্যস্থতায় অরবিন্দ কেজরীবালের সরকারি বাসভবনের সামনে আমরণ অনশনে বসা বিজেপি এমপি মহেশ গিরি পিছু হটলেন। অনশন-ধরনা তিনদিনে পা রাখার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে তিনি আমৃত্যু অনশন তুলে নিলেন। রাজনাথ আজ অনশনস্থলে গিয়ে তাঁকে অনুরোধ করেন। দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে কয়েক মিটার দূরে অনশনস্থলে এক গ্লাস জল খেয়ে অনশন তুলেও অবশ্য তাঁকে বিতর্কে নামার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মহেশ। বলেন, এনডিএমসি-র এস্টেট অফিসার মহম্মদ মঈন খানের মৃত্যুর ব্যাপারে তাঁর সঙ্গে বিতর্কে নামুন কেজরীবাল। এজন্য মহেশ আগামী ২৪ ঘণ্টা সময় দিয়েছেন তাঁকে।   কেজরীবাল অভিযোগ করেছিলেন, খানের হত্যায় জড়িত মহেশ। পাল্টা তাঁকে দাবির স্বপক্ষে প্রমাণ পেশ করতে বলে কেজরিবালের বাসভবনের বাইরে আমরণ অনশনে বসেন মহেশ। বলেন, প্রমাণ দিতে না পারলে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে। তবে কেজরীবালও চুপ করে থাকেননি। তিনিও দাবি করেন, নয়াদিল্লি পুরসভার লিজ দেওয়া জমির ওপর তৈরি কনট হোটেলের লিজের শর্তের ওপর চূড়ান্ত রায় বেরনোর আগের দিন খানের হত্যায় জড়িত মহেশকে গ্রেফতার করতে হবে। রাজনাথ এদিন অনশনস্থলে দাঁড়িয়ে বলেন, উনি বিতর্কের চ্যালেঞ্জ জানিয়েছেন। চ্যালেঞ্জ গ্রহণ করাটা সাহস, ক্ষমতা, বিবেকের ব্যাপার। কিন্তু একটা জীবন তো চ্যালেঞ্জের জন্য বিপন্ন করে তোলা যায় না। শোনা যাচ্ছে, সম্ভবত খানের হত্যার ব্যাপারে মহেশকে নিরপেক্ষ তদন্তের ভরসা দিয়েছেন রাজনাথ। এদিকে রাজনাথ মহেশের অনশনস্থলে যাওয়ায় তাঁকে কটাক্ষ করছে আপ। ট্যুইট করে আপের আশিস খৈতান বলেন, এই প্রথম একজন স্বরাষ্ট্রমন্ত্রী খুনে জড়িত সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের নির্দেশ না দিয়ে তাঁকে সংবর্ধনা জানাচ্ছেন! কেজরীবালও কারও নাম না করে আগে বলেছেন, একজনকে তদন্তের হাত থেকে আড়াল করা হচ্ছে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘কাছের লোক’ বলে!  

সেরা শিরোনাম

Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Amit Mishra Joins DC: আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
Embed widget