এক্সপ্লোর

৯২তম জন্মবার্ষিকীতে ডুডল দিয়ে মহাশ্বেতা দেবীকে স্মরণ গুগলের

নয়াদিল্লি: প্রয়াত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর ৯২তম জন্মবার্ষিকীতে তাঁকে অভিনবভাবে শ্রদ্ধা জানাল গুগল।

সাহিত্যে তাঁর বিশেষ অবদান এবং বিশেষ করে উপজাতি সম্প্রদায়ের জন্য তাঁর ভাবনাকে মাথায় রেখেই এই ডুডলের নকশা তৈরি করা হয়েছে।

নিজের জীবনকালে ১০০টির বেশি উপন্যাস ও ছোট গল্প লিখেছেন মহাশ্বেতা দেবী। লেখায় তিনি মূলত সামাজিক বিষয়বস্তু ও সাধারণ মানুষ প্রাধান্য দিয়েছেন।

পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক মহাশ্বেতা দেবীর উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে ‘হাজার চুরাশির মা’, ‘রুদালি’, ‘ঝাঁসির রানী’ উল্লেখযোগ্য।

১৯২৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন মহাশ্বেতা দেবী। বাবা মণীশ ঘটক খ্যাতনামা কবি ছিলেন। মা ধরিত্রীদেবী লেখিকা ও সমাজসেবী ছিলেন।

ফলে, শৈশব থেকেই সাহিত্য ও রাজনৈতিক পরিবেশে বড় হয়েছেন মহাশ্বেতা দেবী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক হন মহাশ্বেতা দেবী। পরে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন।

১৯৭৯ সালে ‘অরণ্যের অধিকার’ উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পান তিনি। ১৯৯৬ সালে জ্ঞানপীঠ পুরস্কার এবং পরের বছর রামন ম্যাগসাসে পুরস্কার পান তিনি। ২০০৯ সালে, ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কারের জন্যও তাঁর নাম বাছাই-তালিকায় ছিল।

সাহিত্যের পাশাপাশি পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের উপজাতি সম্প্রদায়ের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন মহাশ্বেতা দেবী। নন্দীগ্রাম আন্দোলনেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল।

১৯৮৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষীত হন মহাশ্বেতা দেবী। ২০০৬ সালে পান পদ্বভূষণ এবং ২০১১ সালে পদ্মবিভূষণ। ২০১৬ সালে তাঁর মৃত্যু হয়।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget