এক্সপ্লোর

Cyber Fraud: হোটেল বুক করেও পেলেন না ঘর, প্রতারণার নতুন ফাঁদ বাজারে, কীভাবে বুঝবেন আসল-নকল ?

Hotel Booking Fraud: আসলে আপনার টাকা গেছে সাইবার প্রতারকদের (Cyber Scam) হাতে। 

 

Hotel Booking Fraud: আপনার সঙ্গেও হতে পারে এই প্রতারণা (Cyber Fraud)। পছন্দের হোটেল বুক করেও পাবেন না ঘর। ঘুরতে গিয়ে দেখলেন, যে হোটেলে অনলাইনে বেশি টাকা দিয়ে বুক করেছিলেন, সেখানে আপনার বুকিং হয়নি। আসলে আপনার টাকা গেছে সাইবার প্রতারকদের (Cyber Scam) হাতে। 

৬০ হাজার টাকার প্রতারণা
সম্প্রতি দেশে বেড়েই চলেছে এই ধরনের জালিয়াতদের সংখ্যা। দিল্লির এক বাসিন্দা ৬০ হাজার টাকা দিয়ে গোয়ায় একটি হোটেল বুক করেছিলেন। গোয়া পৌঁছে তিনি জানতে পারেন, তিনি যে হোটেলটি বুক করেছিলেন, তার আসলে কোনও অস্তিত্ব নেই। হোটেল বুকিংয়ের নামে ওই ব্যক্তিকে প্রতারণা করেছে সাইবার ঠগরা। বর্তমানে এই ধরনের ঘটনা দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে, হোটেল বা থাকার জায়গা বুক করার সময় খুব সতর্কতা অবলম্বন করা দরকার।

ঠগরা এসব উপায়ে প্রতারণা করছে
আজকাল সাইবার অপরাধীরা বুকিংয়ের নামে মানুষকে প্রতারণা করতে ভুয়ো ওয়েবসাইটের আশ্রয় নিচ্ছে। তারা ভুয়ো ওয়েবসাইট তৈরি করছে, যা দেখতে অনেকটাই বড় হোটেলের মতো। এতে আসল হোটেলের ফটো ও গ্রাহকের রিভিউও দেওয়া থাকছে। এই পরিস্থিতিতে অনেকে এই ফাঁদে পা দিচ্ছেন। পরে আসল ওয়েবসাইটগুলির পরিবর্তে নকল ওয়েবসাইটে বুকিংয়ের জন্য টাকা দিয়ে ফেলছেন।

সোশ্য়াল মিডিয়ায় এই ফাঁদে পা দেবেন না
এ ছাড়া প্রতারকরা সাইবার জালিয়াতির জন্য সোশ্যাল মিডিয়ায় মিথ্যে বিজ্ঞাপন দেয়। অনেকেই এই বিজ্ঞাপন দেখে লোভে পড়ে সেই লিঙ্কে ক্লিক করে। এইভাবে তারা জাল বুকিং সাইটে নিজের অজান্তেই ঢুকে পড়েন। সাইবার অপরাধীরা কখনও কখনও হোটেলের কর্মচারী পরিচয় দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে। অনেক লোক তাদের বুকিংয়ের জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে ফেলে, যা প্রতারকদের আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে সাহায্য করে।

কীভাবে এই ধরনের স্ক্যাম এড়াবেন ?

সাইবার অপরাধ এড়াতে বাড়তি সতর্কতা প্রয়োজন। লোভ বা অবহেলার কারণে আপনার বড় ক্ষতি হতে পারে। এ ধরনের স্ক্যাম এড়াতে নীচের বিষয়গুলো মাথায় রাখুন-

১ সর্বদা একটি বিশ্বস্ত ওয়েবসাইট থেকে বুকিং করুন। 
২ বুকিং করার আগে ওয়েবসাইট যাচাই করুন।
৩ সোশ্যাল মিডিয়ায় লোভনীয় বিজ্ঞাপনের শিকার হবেন না
৪ কেউ যদি বিশাল ছাড় দেয় তাহলে সন্দেহের চোখে দেখুন সেই ওয়েবসাইটকে।
৫ যদি কেউ হোটেলের কর্মচারী হওয়ার ভান করে সংবেদনশীল তথ্য জিজ্ঞাসা করে, অবিলম্বে কলটি কেটে দিন।
৬ ভুল করেও এদের কাছে আপনার তথ্য শেয়ার করবেন না।

SBI Fraud : 'SBI থেকে বলছি', এই ফোন এলেই সাবধান ! যাবে সব টাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
Bank of India Alert : ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
UPI News: এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget