এক্সপ্লোর

এবার সংস্কারের সাহসী পথে হেঁটে দেখাক কেন্দ্র, চ্যালেঞ্জ চিদম্বরমের

  নয়াদিল্লি: কেন্দ্র যদি সত্যি সত্যিই সংস্কারের সাহসী পথে হেঁটে অর্থনীতিকে নতুন দিশা দেখানোর চেষ্টা করে, তবে তাদের সাহায্য করতে কংগ্রেসের আপত্তি নেই। শনিবার এভাবেই ঘুরপথে কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল কংগ্রেস। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম মন্তব্য করেছেন, ২০১৪-র জুন মাস নাগাদ অর্থনীতি স্থিতিশীল জায়গায় পৌঁছেছিল। তখনই কেন্দ্রীয় সরকারের উচিত ছিল, পরিকাঠামো সংক্রান্ত সাহসী পদক্ষেপ নিয়ে দেশের অর্থনীতিকে একটা দরকারি ধাক্কা দেওয়া। কিন্তু তারা তখন সেটা করেনি। টানা ১০ বছর ক্ষমতায় থেকেও ইউপিএ তা করেনি কেন তার জবাব অবশ্য সতর্কভাবে এড়িয়ে গিয়েছেন চিদম্বরম। তাঁর দাবি, লোকসভায় তাঁদের পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সাহসী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। অর্থনীতি সংস্কারের দায় মোদী সরকারের ঘাড়ে পুরোপুরি চাপিয়ে চিদম্বরমের মন্তব্য, বর্তমান সরকারের যখন পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তখন তাদের উচিত, সাহস অর্জন করে সংস্কারের সাহসী পদক্ষেপ নেওয়া। তবে এ জন্য অবশ্যই তাদের বিরোধীদের সঙ্গে আলোচনা করতে হবে। সরকার যদি সংস্কার নিয়ে আন্তরিক হয়, তবে তাদের সাহায্য করতে কংগ্রেসের আপত্তি নেই। এত ভাল ভাল কথা বলার পরেও কেন বারবার রাজ্যসভায় জিএসটি আটকে দিচ্ছে কংগ্রেস? চিদম্বরমের দাবি, জিএসটি নিয়ে কংগ্রেসের যে মূল তিন জায়গায় আপত্তি ছিল, সেই আপত্তি মেটাতে সরকার কোনও পদক্ষেপ করেনি। তাঁর কথায়, হয় সরকারকে বিরোধীদের বোঝাতে হবে, তাদের আপত্তি ভিত্তিহীন, নয়তো আপত্তি মেনে নিয়ে সেইমতো বিলে সংশোধন করতে হবে। কিন্তু তেমন কোনও আলোচনার চেষ্টা সরকারপক্ষ করেনি বলেই দাবি করেছেন তিনি। চিদম্বরমের অভিযোগ, মোদী সরকার দ্বিতীয় বছর পূর্তি করলেও এই ক’দিনে দেশে কোনও কর্মসংস্থান হয়নি, না এসেছে কোনও শিল্প। স্রেফ উন্নয়নের পরিসংখ্যানের হিসেবনিকেশে মানুষের পেট ভরে না বলেও মন্তব্য করেছেন তিনি।  

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Rahul Gandhi | টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের
Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget