এক্সপ্লোর

জিএসটি: বাড়ছে বিমার প্রিমিয়াম, ক্রেডিট কার্ডের খরচ

নয়াদিল্লি: আপামর মধ্যবিত্তের ঘাড়ে কোপ!

পণ্য পরিষেবা কর (জিএসটি) চালু হলে বাড়তে পারে বিমার খরচ। একইসঙ্গে বাড়তে পারে ক্রেডিট কার্ডের বিলও। ইতিমধ্যেই এই বিষয়ে গ্রাহকদের আগাম বার্তা দিতে শুরু করেছে ব্যাঙ্ক ও বিমা কোম্পানিগুলি।

আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে কার্যকর হচ্ছে অভিন্ন পণ্য পরিষেবা কর। ফলে, ভ্যাট ও পরিষেবা করের মতো পরোক্ষ কর আর থাকবে না। বর্তমানে গ্রাহকরা এই পরিষেবার জন্য ১৫ শতাংশ পরিষেবা কর দিয়ে থাকেন। আগামী জুলাই থেকে এই হার বেড়ে হচ্ছে ১৮ শতাংশ।

health-insurance-credit-card-lg

ইতিমধ্যেই, গ্রাহকদের সতর্ক করা শুরু করেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। এসএমএসের মাধ্যমে এই কর বৃদ্ধির বিষয়টি গ্রাহকদের অবগত করা হচ্ছে। একইভাবে এইচডিএফসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কও তাদের নিজ নিজ গ্রাহকদের এসএমএস পাঠাতে শুরু করেছে।

একইভাবে, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্সিওরেন্স গ্রাহকদের ইমেলে জানিয়ে দিয়েছে যে, টার্ম পলিসির প্রিমিয়াম ও ইউলিপ-এর ফান্ড ম্যানেজমেন্ট চার্জের ওপর এবার থেকে ১৮ শতাংশ পরিষেবা কর ধার্য করা হবে। অন্যদিকে, এন্ডাওমেন্ট পলিসির ওপর এতদিন ১.৮৮ শতাংশ পরিষেবা কর ধার্য করা হতো। এবার থেকে তা বেড়ে হচ্ছে ২.২৫ শতাংশ।

আগামী ৩০ জুন মধ্যরাতে সংসদের সেন্ট্রাল হলে একটি অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। সেখানেই জিএসটি-র আনুষ্ঠানিক সূচনা হবে। উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, ২০১১ সালে ইউপিএ জমানার অর্থমন্ত্রী থাকাকালীন প্রথম জিএসটি চালু করার বিষয়ে সাংবিধানিক সংশোধনী বিল পেশ করেছিলেন প্রণব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget