এক্সপ্লোর

পরিষেবার জন্য চূড়ান্ত হল জিএসটি হার: ছাড় শিক্ষা, স্বাস্থ্যে; ওলা, উবের পরিষেবা, ইকোনমি ক্লাসে বিমান সফরে কর ৫ শতাংশ

শ্রীনগর: জিএসটি চালু হলেও তাতে ছাড় পাবে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা। অর্থাৎ এগুলির ওপর কর ধার্য হবে না। যাতায়াতের ক্ষেত্রে ৪টি আলাদা হারে এই কর ধার্য করা হবে। শ্রীনগরে বৈঠকে বসে এই করের হার চূড়ান্ত করেছে জিএসটি কাউন্সিল। টেলিযোগাযোগ, বিমা, হোটেল ও রেস্তোঁরার ক্ষেত্রে কর বসবে যথাক্রমে ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ করে। অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, টেলিকম ও আর্থিক পরিষেবা ক্ষেত্রে কর বসবে ১৮ শতাংশ। যাতায়াত সংক্রান্ত পরিষেবায় কর ৫ শতাংশ। ওলা, উবের সহ অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবায় অনেকেই ৬ শতাংশ কর দেয়। তাদের ক্ষেত্রেও এই ৫ শতাংশ করই প্রযোজ্য হবে। কর বসছে না নন এসি ট্রেন সফরে। এসির ক্ষেত্রে সেই ৫ শতাংশ। অর্থাৎ ভাড়া কমছে। মেট্রো, লোকাল ট্রেন ও হজযাত্রা সহ নানা তীর্থভ্রমণের ক্ষেত্রে জিএসটি প্রযোজ্য হবে না। বিমান সফরের ক্ষেত্রে ইকনমি ক্লাসে জিএসটি বসবে ৫ শতাংশ, বিজনেস ক্লাসে ১২। জেটলি জানিয়েছেন, নন এসি রেস্তোঁরায় খাবারের বিলের ওপর ১২ শতাংশ জিএসটি বসবে। এসি রেস্তোঁরা আর যেগুলির মদ সরবরাহের লাইসেন্স রয়েছে, সেগুলোর ওপর বসবে ১৮ শতাংশ কর। পাঁচতারা হোটেলগুলিকে দিতে হবে ২৮ শতাংশ জিএসটি। তবে যে রেস্তোঁরাগুলির বার্ষিক লাভ ৫০ লাখ বা তার কম, তারা ৫ শতাংশের বেশি কর দেবে না। সস্তা হচ্ছে সিনেমার টিকিট। বিনোদন কর মিশে যাবে পরিষেবা করের সঙ্গে। সিনেমার ক্ষেত্রে জিএসটি বসবে ২৮ শতাংশ। একই হার জুয়া, বাজি রাখা আর ঘোড়দৌড়ের ক্ষেত্রেও। যে সব হোটেল ও লজের দিন প্রতি ভাড়া ১,০০০ টাকার কম, তারা জিএসটির আওতায় আসবে না। দিন প্রতি ১,০০০-২,০০০ টাকা ভাড়ার হোটেল-লজে ১২ শতাংশ জিএসটি বসবে। ২,৫০০-৫,০০০ টাকা ভাড়ার হোটেলে বসবে ১৮ শতাংশ। ৫,০০০ টাকার বেশি বাড়া হলে জিএসটি বসবে ২৮ শতাংশ। ৩ জুন জিএসটি কাউন্সিলের আগামী বৈঠকে সোনা সহ মূল্যবান ধাতুর ওপর কর বসানো নিয়ে আলোচনা হবে। জেটলি জানিয়েছেন, যে সব ক্ষেত্রে করছাড়েও আওতায় আছে, জিএসটি চালু হওয়ার পরেও সিংহভাগ ক্ষেত্রেই সেই ছাড় পাবে তারা। লটারির ওপর কোনও কর বসবে না। ফ্লিপকার্ট, স্ন্যাপডিলের মত ই-কমার্স সংস্থাগুলিকে পণ্য সরবরাহকারীদের টাকা মেটানোর সময় ১ শতাংশ টিসিএস দিতে হবে। মোবাইল ফোন, ফাউন্টেন পেনের কালি, টুথ পাউডার, ধূপকাঠি, ফিডিং বোতল, ব্রেইল পেপার, ছোটদের রং করার বই, ছাতা, পেনসিল কাটার কল, ট্র্যাক্টর, বাইসাইকেল, কনট্যাক্ট লেন্স, চশমার কাঁচ, বাসনপত্র, খেলার সামগ্রী, মাঝ ধরার ছিপ, চিরুনি, পেনসিল ও হাতে আঁকা ছবি জিএসটি জমানায় ১২ শতাংশ করের আওতায় আসবে। ১৮ শতাংশের আওতায় আসবে হেলমেট, এলপিজি স্টোভ, পরমাণু চুল্লি, ঘড়ি, সামরিক অস্ত্র, ইলেকট্রনিক খেলনা ও প্লাস্টিকের বোতাম। সর্বাধিক ২৮ শতাংশ কর বসবে ঠাণ্ডা পানীয়, পারফিউম, আফটার শেভ লোশন, ডিওডোরান্ট, ফারের চামড়ার পোশাক, রেজার ব্লেড, গাড়ি, রিভলভার ও পিস্তলের ওপর। ১ জুলাই থেকে চালু হবে জিএসটি।

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget