এক্সপ্লোর

গুজরাতে বিজেপিকে হারাতে পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ: 'মিথ্যাচার', ক্ষমা চান মোদী, দাবি মনমোহনের

নয়াদিল্লি: বিজেপিকে গুজরাতে হারাতে তিনি পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করছেন, নরেন্দ্র মোদীর এহেন অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জানালেন মনমোহন সিংহ। প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে এজন্য ক্ষমা চান, দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। মোদীর অভিযোগে তিনি অত্যন্ত ব্যথিত বলে জানিয়েছেন ইউপিএ আমলের প্রধানমন্ত্রী। গুজরাতের পালানপুরে গতকাল মোদী দাবি করেন, পাকিস্তান গুজরাত ভোটের ফল প্রভাবিত করতে চাইছে, নাক গলাচ্ছে। সাসপেন্ড হওয়া কংগ্রেস নেতা মনিশঙ্কর আয়ার তাঁকে 'নীচ' বলে আক্রমণ করার আগের দিন ৬ ডিসেম্বর রাতে তাঁর বাসভবনে বৈঠকে বসেছিলেন কয়েকজন পাকিস্তানি ক্ষমতাশালী লোকজন ও মনমোহন সিংহ এবং গুজরাতের ভোট নিয়ে তাঁদের আলোচনা হয় বলে অভিযোগ করেন তিনি। আজ বিবৃতি দিয়ে সেই বৈঠকে কারা ছিলেন জানিয়ে প্রবীণ কংগ্রেস নেতা মনমোহন জানিয়ে দেন, সেখানে গুজরাতের নির্বাচন নিয়ে তাঁদের মধ্যে কোনও কথাই হয়নি। প্রধানমন্ত্রী 'হীন ভাবনাচিন্তা করে আক্রমণ করায়' তিনি গভীর আঘাত পেয়েছেন বলে মন্তব্য করেন মনমোহন। বলেন, আমি এই মিথ্যাচার, কটাক্ষের তীব্র প্রতিবাদ করছি, কেননা মনিশঙ্কর আয়ারের দেওয়া ডিনারে কারও সঙ্গেই গুজরাত ভোট নিয়ে আমি কোনও আলোচনা করিনি, যা আমি করেছি বলে মোদী অভিযোগ করেছেন। আমি আন্তরিক ভাবে আশা করি, উনি কু চিন্তার মাধ্যমে নিজের সীমা ছাড়ানোর জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন, উনি যে পদে বসে রয়েছেন, তার গরিমা পুনরুদ্ধার করবেন। গুজরাতে হারের ভয় পেয়ে বসেছে প্রধানমন্ত্রীকে। তাই রাজনৈতিক ফায়দা তুলতে তিনি এমন অভিযোগ করছেন বলেও মন্তব্য করেন মনমোহন। বলেন, সাংবিধানিক পদে বসে খারাপ দৃষ্টান্ত তৈরি করছেন মোদী। উনি প্রাক্তন প্রধানমন্ত্রী, পূর্ব সেনাপ্রধানের ভাবমূর্তিতে কালি লেপে দিচ্ছেন। কংগ্রেসের কোনও দল বা তার প্রধানমন্ত্রীর কাছে দেশপ্রেম শেখার দরকার হয় না। কংগ্রেসের সন্ত্রাসবাদের সঙ্গে লড়াইয়ের ইতিহাস আছে।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Sujit Bose | দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে আত্মীয়দের নামে সম্পত্তি | স্ক্যানারে সুজিতের আত্মীয়রা
Park Street Gold loot | পার্ক স্ট্রিটের কারনানি ম্যানসন থেকে ২ কোটি টাকার সোনা লুঠ #kolkata
Weather Update | কলকাতায় ২ দিনে ৫ ডিগ্রি পারদ পতন, স্বাভাবিকের নীচে সর্বনিম্ন তাপমাত্রা
PM Modi: সংবিধান দিবসে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর
Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget