এক্সপ্লোর

গুজরাতে বিধানসভা ভোট ৯ ও ১৪ ডিসেম্বর, ফল ১৮ই ,ঘোষণা নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: গুজরাত বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। দু দফায় ভোট হবে। ৯ ও ১৪ ডিসেম্বর গুজরাতে নির্বাচন অনুষ্ঠিত হবে।ফল ঘোষণা ১৮ ডিসেম্বর। প্রথম পর্বে ৯ ডিসেম্বর ৮৯ আসনে ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় দফায় ১৪ ডিসেম্বর বাকি ৯৩ আসনে ভোট নেওয়া হবে। এদিন সাংবাদিক বৈঠকে নির্ঘন্ট ঘোষণার মাধ্যমে রাজ্যে অবিলম্বে আদর্শ নির্বাচীন আচরণ বিধি চালু হয়ে গেল।  ওই বিধি কেন্দ্র সরকারের ওপরও প্রযোজ্য। কমিশন জানিয়েছে, ভোট সংক্রান্ত যাবতীয় গতিবিধি ভিডিও রেকর্ডিং করা হবে।ভোটগ্রহণ কেন্দ্রগুলিতেও থাকবে ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা। নজরদারি চালানো হবে সিসিটিভি-তে। উল্লেখ্য, ভোট ঘোষণার বিলম্ব নিয়ে এর আগে বিরোধীদের তোপের মুখে পড়ে নির্বাচন কমিশন। ১৮২ সদস্যের গুজরাত বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ২৩ জানুয়ারি। হিমাচল প্রদেশের ভোটের নির্ঘন্ট ঘোষণার দিন  কমিশন গুজরাতের নির্ঘন্ট ঘোষণা করেনি। বিরোধীদের সমালোচনার মুখে পড়ে কমিশন জানায়, বন্যার কারণেই গুজরাতের নির্ঘন্ট ঘোষণা হয়নি। কংগ্রেস নেতা পি চিদম্বরম তীক্ষ্ণ কটাক্ষ হেনে বলেন, গুজরাটে ভোট কবে হবে তা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিদম্বরম বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সভা শেষ হলে ভোটের দিন ধার্য করার অধিকার তাঁকেই দিয়েছে নির্বাচন কমিশন। গুজরাত সরকার যাবতীয় ছাড় ও জনপ্রিয় ঘোষণা করার পরেই ভোটের দিন স্থির হবে।’ বিরোধীদের অভিযোগ, ভোটের নির্ঘন্ট ঘোষণা হলে আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যেত। এরফলে গুজরাতের বিজেপি সরকার ও কেন্দ্রের মোদী সরকারের পক্ষে বিভিন্ন জনপ্রিয় ঘোষণা করা সম্ভব হত না। তাই ভোটের দিন ঘোষণায় বিলম্ব করে কমিশন বিজেপিকে যথেচ্ছ জনপ্রিয় ঘোষণার সুযোগ করে দিয়েছে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget