এক্সপ্লোর

গুজরাতের বালাসিনোরের ‘রাজকুমারী’র কাছে রয়েছে কোটি কোটি বছরের পুরানো ডায়নোসরের ডিম

আমদাবাদ: ‘রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া’। আর এই ‘রাজকুমারী’র কাছে যা রয়েছে তা অনেককেই অবাক করে দেবে। তিনি গুজরাতের বালাসিনোরের প্রাক্তন রাজ পরিবারের কন্যা আলিয়া সুলতানা বাবি। কার্যত ভারতীয় ‘জুরাসিক পার্কে’র দেখভাল করেন তিনি। তাঁদের এলাকায় এক গ্রামবাসী মশালা গুঁড়ো করার জন্য একখণ্ড পাথর যোগাড় করেছিলেন। বালানিসোরের ‘রাজকন্যা’ সেটি দেখতে পেয়ে নিজের কাছে রেখে দিয়েছিলেন। তখনও অবশ্য সেটি কী তা জানা ছিল না। তাঁর সংগ্রহের প্রাক-ঐতিহাসিক জীবাশ্মগুলির মধ্যে রয়েছে ডায়নোসরের ওই ডিম। একদা তাঁর পূর্বপুরুষরা যে এলাকা শাসন করতেন সেখানকার প্রাক-ঐতিহাসিক জীবাশ্ম সংরক্ষণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রাক্তন রাজকুমারী। ৪২ বছরের আলিয়া ‘ডায়নোসর-রাজকুমারী’ নামেও পরিচিত। গ্রামেরই একজনের হাতে জীবাশ্মটি দেখতে পেয়ে নিজের কাছে রেখে দিয়েছিলেন তিনি। কিন্তু পরে জানতে পারেন সেটি ৯.৯০ কোটি থেকে ৬.৫০ কোটি বছর আগের টিটাননোসারাস ডিমের জীবাশ্ম। সুলতানা আদর করে বলেন, ‘মশালা ডিম’। বাড়িতে সযত্নে লাল ভেটভেটের গয়নার বাক্সে সাদা সিল্কের কাপড়ে জড়িয়ে রেখেছেন সুলতানা। বালনিসোরের প্রাক্তন রাজপরিবারের মালিকানাধিন ৭২ একর জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ডায়নোসরের জীবাশ্ম। ১৯৮০-র দশকে রুটিন ভূতাত্ত্বিক সমীক্ষায় সময় বিষয়টি প্রকাশ্যে আসে। জানা যায়, ৬.৭০ কোটি বছর আগের পাওয়া একটি জীবাশ্মের নাম বিজ্ঞানীরা দিয়েছেন রাজাসারাস নর্মদেনসিস। উল্লেখ্য, নর্মদা নদীর আশেপাশেই এই এলাকা। ডায়নোসরের এই দীর্ঘদেহী মাংসাশী প্রজাতিটির উচ্চতা প্রায় ৩০ ফুট। দীর্ঘ গলার এই প্রাণীর মাথায় ছিল ঝুঁটিওয়ালা শিং। তৃণভোজী ডায়নোসরদেরও বিচরণভূমি ছিল এই এলাকা।স্থানীয় বিশেষজ্ঞদের অনুমান, প্রায় সাতটি প্রজাতির ডায়নোসর এখানে বসবাস করত। বর্তমানে বালানিসোর ঘুরতে যাঁরা আসেন তাঁদের চোখে পড়ে এই সুবিশালাকৃতি জন্তুর ফাইবারগ্লাসের মডেল। সুলতানা কিন্তু মনে করেন, এই এলাকায় এখনও অনেক জীবাশ্ম রয়েছে। ডায়নোসরের ফসিল হয়ে যাওয়া প্রায় ১০ হাজার  ডিম এখানে পাওয়া গিয়েছে। বেশ কিছু সংখ্যক জীবাশ্ম বিভিন্ন মিউজিয়ামকে দেওয়া হয়েছে। পার্কটি বর্তমানে সেভাবে সুরক্ষিত রাখার বন্দোবস্ত নেই। হঠাত্ করে ঘুরতে এলে কিছুই বোঝা যাবে না। সেখানে সঠিকভাবে জীবাশ্মগুলির পরিচয় লেখা নেই। তাই সেগুলিকে পাথর বলেই মনে হতে পারে। সরকারি এই জমিতে রয়েছেন মাত্র একজন রক্ষী। কর্তৃপক্ষে নিকটবর্তী একটি জায়গায় মিউজিয়াম তৈরির কাজ চলছে। কিন্তু সেটির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। যেভাবে ঢিমেতালে এর কাজ এগোচ্ছে তাতে হতাশ স্থানীয়রা। তাঁদের বক্তব্য, মিউজিয়াম গড়ে উঠলে তাঁদের কর্মসংস্থানও হতে পারে। এখানে কনডাক্টেড ট্যুরোর আয়োজন করেন সুলতানা। এলাকায় জীবাশ্মগুলির সংরক্ষণে সঠিক উদ্যোগ গ্রহণের জন্য তিনি সরকারের দ্বারস্থও হয়েছেন। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। এই এলাকা ইউনেস্কো জিও পার্কের মর্যাদা পাওয়ার যোগ্য বলেই মনে করেন স্থানীয়রা। কিন্তু সরকারি বিভাগগুলির সমন্বয়ের অভাবেই এ ব্যাপারে কোনও উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়নি। এই অবস্থাতেও শীতের মরশুমে মূলত সুলতানার উদ্যোগে কয়েক হাজার পর্যটক এখানে আসেন। লাক্সারি টুরিস্ট ট্রেন মহারাজা এক্সপ্রেসের যাত্রীরা এখানে আসার আগে রাজপ্রাসাদে থাকতে পারেন। বিশ্বে এটাই একমাত্র এলাকা, যেখানে ডায়নোসরের ডিম হাতে তুলে দেখার সুযোগ পাওয়া যায়। এমনটাই বলছেন স্থানীয় ভূতাত্ত্বিকরা। সুলতানা বিদেশি ভূতাত্ত্বিকদের এই ফসিল পার্কে নিয়ে আসতে শুরু করেছিলেন।তখন থেকেই ডায়নোসর সম্পর্কে তাঁর আগ্রহ গড়ে উঠেছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget