এক্সপ্লোর

ভ্যালেন্টাইন ডে-তে ‘ভাড়াটে বয়ফ্রেন্ড’ হতে চেয়ে ফেসবুকে বিজ্ঞাপন তরুণ ব্যবসায়ীর

গুরুগ্রাম: ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে সিঙ্গল মহিলাদের জন্য অভিনব ‘ভাড়াটে বয়ফ্রেন্ড’ অফার নিয়ে শোরগোল ফেললেন গুরুগ্রামের যুবক। রাত পোহালেই ভ্যালেন্টাইন ডে। আগামীকাল, কিশোর-কিশোরী হোক বা তরুণ-তরুণী—অনেকেই নিজের মনের মানুষের সঙ্গে দিনটি উদযাপন করার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু, এর মাঝেও, এমন অনেকে আছেন যাঁরা এখনও তথাকথিত ‘সিঙ্গল’ জীবনযাপন করছেন। বা বলা ভাল, তাঁদের ওপর এখনও সেন্ট ভ্যালেন্টাইনের কৃপাদৃষ্টি পড়েনি। ‘কিউপিড’ তাঁদের হৃদয়ভেদ করেনি। সেই তালিকায় বহু মহিলাও রয়েছেন। আর সেই সব ‘ইচ্ছুক’ মহিলা ও তরুণীদের জন্যই এক অভিনব প্রস্তাব নিয়ে এসেছেন ২৬ বছর বয়সী গুরুগ্রামের ব্যবসায়ী শকুল গুপ্ত। ভ্যালেন্টাইন ডে-র দিন ‘বয়ফ্রেন্ড অন রেন্ট’ বা ভাড়াটে পুরুষসঙ্গী হতে চেয়ে নিজের ফেসবুকে রীতিমতো বিজ্ঞাপন দিয়েছেন এই যুবক। শুধু তাই নয়। বিভিন্ন প্যাকেজ ও তার দর কী হবে তাও দিয়ে রেখেছেন ওই যুবক। যেমন শুধু হাতে হাত, বা কোমরে হাত, বা চুম্বন—সবকিছুর জন্যই আলাদা আলাদা রেট। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। শকুলের এই পোস্ট চারদিকে ছড়িয়ে পড়েছে তাই নয়। আলোড়নও ফেলে দিয়েছে। এক নজরে শাকুলের দেওয়া প্যাকেজ: প্যাকেজ ১— হাত ধরা ও কাঁধে হাত রাখা প্যাকেজ ২— হাত ধরা, কাঁধে হাত রাখা, জড়িয়ে ধরা, গালে ও কপালে চুম্বন। প্যাকেজ ৩— হাত ধরা, কাঁধে হাত রাখা, জড়িয়ে ধরা, গালে, কপালে ও ঠোঁটে চুম্বন। প্যাকেজ ৪— যা চাইবেন! নিজের ফেসবুকে এই প্যাকেজগুলির আরও বিস্তারিত বিবরণ দিয়েছেন শকুল। সেখানে বলা হয়েছে, চাইলে একসঙ্গে নেটফ্লিক্স দেখবেন, তিনি মেক-আপ মডেল হতেও তৈরি তিনি। শুধু তাই নয়, ইচ্ছুক মহিলাদের তিনি নিজের বিলাসবহুল অডি গাড়িতে বিনামূল্যে চড়াবেন বলেও জানিয়েছেন শকুল। নিজের হাতে রান্না করেও খাওয়াবেন। এখানেই শেষ নয়। তাঁকে প্রস্তাব পাঠানোর সময় কোনও মহিলা যদি একটি বিশেষ ‘প্রোমোকোড’ ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে তাঁরা অতিরিক্ত ২০ শতাংশ ছাড় পাবেন বেল আশ্বাস দিয়েছেন এই ব্যবসায়ী। তবে, এর পাশাপাশি, কিছু কিছু বিষয়ে তীব্র আপত্তিও রয়েছে তাঁর। সেগুলিও তিনি নিজের ফেসবুকে জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর
CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget