এক্সপ্লোর

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির

তোলাবাজি নিয়ে মারাত্মক অভিযোগ করলেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। BJP নেতা হয়ে বিজেপি কর্মীদের একাংশের বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ তুললেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক। 



মনোজ বন্দ্য়োপাধ্য়ায়, সুদীপ্ত আচার্য, আসানসোল : চাঁদা, তোলাবাজি নিয়ে নিজের দলের নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। বললেন, কেউ নেতা নয়, সব কালেকশন মাস্টার হয়ে গেছে। স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে এবার, চাঁদা, তোলাবাজি নিয়ে মারাত্মক অভিযোগ করলেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। BJP নেতা হয়ে বিজেপি কর্মীদের একাংশের বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ তুললেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক। 

মঞ্চ থেকে তিনি বললেন, 'মানুষের বাঁচা মুশকিল করে দিয়েছে আমাদের দলের লোক। ওরা মাসে চারটে কোয়ার্টার দখল করত, এরা এক সপ্তাহে চারটে কোয়ার্টার দখল করছে। যেখান থেকে ইচ্ছে হচ্ছে, সেখান থেকে চাঁদা নিচ্ছে এরা। ঠিকাদারদের বিরক্ত করছে এরা। ওদের বলছে এটা করবেন, এটা করবেন না। এটার জন্য় পয়সা দিতে হবে। ওটার জন্য় পয়সা দিতে হবে ... সব জানতে পারছি।...কেউ নেতা নয়, সব কালেকশন মাস্টার হয়ে গেছে। '                              

আসানসোলের মেয়র, পাণ্ডবেশ্বরের বিধায়ক, জেলা সভাপতি, তৃণমূলে থাকতে এরকম একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। ২০২১-এর বিধানসভা ভোটের মুখে বিজেপিতে যোগ দেন তিনি। পাণ্ডবেশ্বর থেকে ভোটে দাঁড়ান। কিন্তু তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে জিততে পারেননি। ২০২৬ - এ অবশ্য় তাঁকে হারিয়েই পাণ্ডবেশ্বরের বিধায়ক হয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। বিজেপি কর্মীদের সাবধান করতে গিয়ে তিনি বলেন, 'সব কিছুর একটা সীমা থাকা উচিত।  সন্ধে ৬টা হচ্ছে, দল বেঁধে মদ খেতে বসছে। আমরা এসেছিলাম এটা বলে যে, কারও ঘর খালি করতে দেব না। এখানে আমাদের লোকই ঘর খালি করে দিচ্ছে । কাল থেকে যদি কোনও কিছু পেয়েছি আমি, সব কমিটি ভেঙে দেব।'                             

দল সবেমাত্র ক্ষমতায় এসেছে। মুখ্যমন্ত্রী বারবার তোলাবাজি, সিন্ডিকেটের বিরুদ্ধে বার্তা দিচ্ছেন। এই প্রেক্ষাপটে, দলেরই কর্মীদের একাংশের উদ্দেশে সেই বার্তা শোনা গেল পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়কের গলায়।                        

আরও পড়ুন : জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা                     

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
Kolkata News: পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget