এক্সপ্লোর

আগামী বছরের ২৩ মার্চ থেকে দিল্লিতে ফের লোকপাল আন্দোলন অণ্ণা হজারের

নয়াদিল্লি: জন লোকপাল নিয়ে ফের আন্দোলনে নামছেন বিশিষ্ট সমাজকর্মী অণ্ণা হজারে। আগামী বছরের ২৩ মার্চ দিল্লিতে জন লোকপালের দাবি ছাড়াও কৃষকদের সমস্যা, নির্বাচনী সংস্কার সহ একাধিক দাবিতে সত্যাগ্রহ আন্দোলন শুরু করবেন তিনি। লোকপালের আন্দোলনের মুখ হজারে জানিয়েছেন, ২৩ মার্চ শহিদ দিবস। সেজন্য ওই দিনটিকে তিনি সত্যাগ্রহ আন্দোলন শুরুর দিন হিসেবে বেছে নিয়েছেন। মহারাষ্ট্রের রালেগাঁও সিদ্ধি গ্রামে নিজের সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এ কথা বলেছেন হজারে। এই প্রবীণ গাঁধীবাদী সমাজকর্মী বলেছেন, ওই সব বিষয়গুলি নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। কিন্তু কোনও জবাব আসেনি। হজারে বলেছেন, গত ২২ বছরে ১২ লক্ষ কৃষক আত্মহত্যা করেছেন। আমি জানতে চাই, এই সময় পর্বে কতজন শিল্পপতি আত্মহত্যা করেছেন। দুর্নীতির ক্ষেত্রে লাগাম টানার জন্য জন লোকপাল গঠনের দাবি করে আসছেন হজারে। এই দাবিতে, ২০১১ সালে তিনি ১২ দিন অনশন করেছিলেন। শেষপর্যন্ত তাঁর দাবিগুলি নীতিগতভাবে মেনে নিয়েছিল তত্কালীন ইউপিএ সরকার। পরে ফের অনশনে বসেন হজারে। সারা দেশেই তাঁর আন্দোলন সমর্থন পায়। এরপর ইউপিএ সরকার লোকপাল বিল পাশ করে। হজারের এক সঙ্গী জানিয়েছেন, ক্ষমতায় আসার পর মোদী সরকার লোকপাল নিয়োগ করেনি। এক্ষেত্রে সরকার টেকনিক্যাল কারণ দেখিয়েছে। লোকপাল আইন অনুসারে, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, প্রধান বিরোধী দলনেতা ও দেশের প্রধান বিচারপতি বা তাঁর নিযুক্ত সুপ্রিম কোর্টের কোনও বিচারপতিকে নিয়ে কমিটি গঠিত হবে এবং সেই কমিটি লোকপাল নিয়োগ করবে। কিন্তু বর্তমানে লোকসভায় কোনও বিরোধী দলনেতা না থাকায় কমিটি গঠন করা যাচ্ছে না। একটি জনস্বার্থ মামলায় কেন্দ্র সুপ্রিম কোর্টে একই যুক্তি দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget