এক্সপ্লোর
ওয়াইফাই বন্ধ করে দেওয়ায় হায়দরাবাদে মহিলাকে বেধড়ক মার স্বামীর

হায়দরাবাদ: রাতে ওয়াইফাই বন্ধ করে দিয়েছিলেন। শুধু এই কারণে এক মহিলাকে বেধড়ক মারধর করলেন তাঁর স্বামী। ওই মহিলা হাসপাতালে ভর্তি। নৃশংস এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের ডুন্ডিগল অঞ্চলে। আক্রান্ত মহিলার ঠাকুমা থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। পুঞ্জাগুট্টা থানার ইন্সপেক্টর এস রবীন্দ্র জানিয়েছেন, ‘গতকাল রাতে এই ঘটনা ঘটেছে আক্রান্ত মহিলার শ্বশুরবাড়িতে। তাঁর স্বামী উমর পি পেশায় গাড়িচালক। মাঝরাতে ওই মহিলা ওয়াইফাই বন্ধ করে দেওয়ায় তাঁর স্বামী বেধড়ক মারধর করেন। এরপর ওই মহিলাকে সোমাজিগুড়ায় তাঁর ঠাকুমার বাড়িতে রেখে দিয়ে আসেন উমর। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪, ৩৪১ ও ৪৯৮ এ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ডুন্ডিগল থানা এলাকায় হওয়ায় মামলাটি স্থানান্তরিত করে দেওয়া হবে। ওই থানার আধিকারিকরাই তদন্ত করবেন।’ আক্রান্ত মহিলা সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমার ফোনে ওয়াইফাই বন্ধ করে দিয়েছিলাম। সেই কারণে আমার স্বামী গলায়, মাথায়, বুকে মারে। চোখের নীচে এবং চোখের কাছে একটি জায়গাতেও মারে। আমি ছুটে বাড়ির বাইরে চলে যাওয়ার পর মারধর বন্ধ হয়।’
আরও পড়ুন
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
























