এক্সপ্লোর

পাক শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা: সরকার ও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সম্মান করি, জানালেন আমজাদ আলি

মুম্বই: পাক শিল্পীদের নিষেধাজ্ঞা নিয়ে দেশের প্রধানমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন, তাই শিরোধার্য। এমনটাই জানালেন কিংবদন্তি সরোদ-শিল্পী উস্তাদ আমজাদ আলি খান। উরি হামলার পর এদেশে পাক শিল্পীদের কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারির দাবি উঠেছে দেশজুড়ে। সেই প্রেক্ষিতে এদিন আমজাদ আলি বলেন, তিনি জনগণের রায়কে মানেন। যদিও একইসঙ্গে যোগ করেন, শিল্পকে সীমান্তের ঘেরাটোপে আটকানো যায় না। পাক শিল্পীদের নিষেধাজ্ঞার যথার্থতা সম্পর্কে এদিন প্রশ্ন করা হলে, তিনি বলেন, আমি দেশবাসীর মতামতকে সম্মান করি, ভারত সরকার এবং প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সম্মান করি। যদিও, তিনি জানান, এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী বা ভারত সরকার এধরনের নিষেধাজ্ঞা নিয়ে কোনও মন্তব্য করেনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী বা সরকার যা-ই সিদ্ধান্ত নেবে, তাই মানব। পাশাপাশি, আমজাদ আলি এ-ও জানান, শিল্পীদের ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করা উচিত নয়। তাঁর মতে, শিল্পের কোনও ধর্ম হয় না। শিল্প সীমান্তের এক্তিয়ারের ঊর্ধ্বে। প্রসঙ্গত, পাক শিল্পী অভিনীত বলিউড ছবির বিরোধিতা করে আসছে রাজ ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। সেই প্রেক্ষিতে কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির মুক্তি ঘিরে দেখা দিয়েছে জটিলতা। কারণ, সেখানে পাক শিল্পী ফাওয়াদ খান অভিনয় করেছেন। পাক শিল্পীদের ভারত ছাড়ার জন্য চূড়ান্ত সতর্কবাণীও জারি করে এমএনএস। যার পরই ভারত ছেড়ে চলে যান ফাওয়াদ খান সহ ভারতে কর্মরত পাক শিল্পীরা। পাক শিল্পীদের নিষেধাজ্ঞা নিয়ে এখন বিভক্ত বলিউড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget