এক্সপ্লোর

পাকিস্তান যাওয়ার সাহস দেখিয়েছেন, মোদীই পারেন কাশ্মীর সমস্যা মেটাতে: মেহবুবা

নয়াদিল্লি: পাকিস্তানে যাওয়ার সাহস দেখিয়েছিলেন, এটাই নরেন্দ্র মোদীর শক্তি। প্রধানমন্ত্রীর প্রশংসায় এমন মন্তব্য করলেন মেহবুবা মুফতি। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, বর্তমান সঙ্কট থেকে কেউ যদি আমাদের উদ্ধার করতে পারেন, তিনি নরেন্দ্র মোদী। তিনি যে সিদ্ধান্তই নেবেন, দেশ তা-ই সমর্থন করবে। জনতার রায় তাঁর সঙ্গে রয়েছে। ওটাই তাঁর সবচেয়ে বড় শক্তি। জোর দিয়েই কথাটা বলছি, হয়তো আমায় এজন্য সমালোচনাও শুনতে হবে। এখানেই থামেননি পিডিপি নেত্রী, এও বলেন, দুটি দেশের মধ্যে উত্তেজনা, অস্থিরতার মধ্যেই পাকিস্তান গিয়ে নিজের দৃঢ়তার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী। মনমোহন সিংহের নাম না করে বলেন, ওনার আগের প্রধানমন্ত্রীও পাকিস্তান যেতে চেয়েছিলেন, সেখানে ফেলে আসা বাড়ি দেখার ইচ্ছা ছিল ওনার। কিন্তু যাওয়ার সাহস হয়নি। উনিও হয়তো দু দেশের বিবাদ ঘুচিয়ে জম্মু ও কাশ্মীরকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি থেকে মুক্ত করার চেষ্টা করতেন, তবে সাহসে কুলোয়নি। কিন্তু মোদীর লাহোর সফর তাঁর সাহসিকতার প্রতিফলন। কাশ্মীরে ক্রমবর্ধমান গণবিক্ষোভ সামলাতে হচ্ছে মেহবুবা সরকারকে, যার শরিক বিজেপিও। মুখ্যমন্ত্রীর মতে, তাঁর প্রয়াত পিতা মুফতি মহম্মদ সইদের শাসনকালে কেন্দ্রের পূর্বতন এনডিএ সরকার যে নীতির সূচনা করেছিল, তা প্রাক্তন ইউপিএ সরকার এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হওয়ায় পুঞ্জীভূত ক্ষোভ, অসন্তোষ থেকেই কাশ্মীরের বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিন এখানে একটি ফ্লাইওভারের উদ্বোধন অনুষ্ঠানে এহেন অভিমত জানান মেহবুবা। ২০০২ সালে জম্মু ও কাশ্মীরে 'শান্তির অধ্যায়ের' সূচনা করায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতি সইদকে কৃতিত্ব দেন মেহবুবা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget