এক্সপ্লোর

অ্যাটর্নি জেনারেল থাকলে ব্যক্তিগত গোপনীয়তা মামলায় হেরেছি বলে মেনে নিতাম: রোহতগি

নয়াদিল্লি: ব্যক্তিগত গোপনীয়তার অধিকার সম্পর্কে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় আদৌ সরকারের পক্ষে যায়নি বলে মন্তব্য করলেন সদ্য প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি। তিনি বলেছেন, এই রায় তো প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে। আরও অন্তত ২০ টি বিষয় একইভাবে মৌলিক অধিকারভুক্ত করা যেতে পারে। উদাহরণ হিসেবে রোহতগি বলেছেন, সুচিকিত্সা পাওয়াকেও মৌলিক অধিকার করার দাবিতে- আর্জি জানানো যেতে পারে। উল্লেখ্য, কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের ৯ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ঐতিহাসিক রায়ে জানিয়েছে, ব্যক্তিগত গোপনীয়তার অধিকার জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অবিচ্ছেদ্য অঙ্গ। এই রায়ের পর সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে, তারা ব্যক্তিগত গোপনীয়তার পক্ষেই ছিল। এই রায়কে আদৌ সরকারের কাছে ধাক্কা বলে মানতে চাননি আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দাবি করেছেন, তাঁরা ব্যক্তিপরিসরের অধিকারের পক্ষেই ছিলেন। রোহতগি বলেছেন, এ বিষয়ে সরকারের অবস্থান গুলিয়ে ফেলা উচিত ছিল না। তিনি বলেছেন, ওই রায় একটা ‘অসন্তোষজনক সমাধান’। কারণ, গোপনীয়তা মৌলিক অধিকার কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার ছিল সংসদের। কিন্তু এক্ষেত্রে সংসদের কাজে হস্তক্ষেপ করেছে আদালত। উল্লেখ্য, গোপনীয়তার অধিকার নিয়ে শুনানির জন্য সুপ্রিম কোর্টের নয় সদস্যের বেঞ্চ গঠিত হওয়ার আগে গত জুন মাসে অ্যাটর্নি জেনারেল পদ থেকে সরে দাঁড়ান তিনি। রোহতগি বলেছেন, তিনি যদি এখনও অ্যাটর্নি জেনারেল থাকতেন তাহলে মেনে নিতেন যে, সুপ্রিম কোর্টের রায়ে সরকারের হার হয়েছে। রোহতগি বলেছেন, সরকার মামলায় জিততে পারেনি, এটাই বাস্তব। তিনি বলেছেন, ১৯৫৪-তে আট বিচারপতির বেঞ্চ রায় দিয়েছিল যে, গোপনীয়তা মৌলিক অধিকার নয়। সেই রায় বদলে গিয়েছে। আধার সম্পর্কেও কোনও সুষ্পষ্ট ব্যাখ্যা নেই। কাজেই সরকারের জয়ের প্রশ্ন আসছে কোথা থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget