এক্সপ্লোর
কাশ্মীরে পুলিশকর্মীদের থেকে ৫টি বন্দুক ছিনিয়ে চম্পট দিল জঙ্গিরা

শ্রীনগর: কাশ্মীরের অনন্তনাগ জেলায় টেলিভিশন টাওয়ার পাহারা দেওয়া পুলিশকর্মীদের ওপর হামলা চালাল জঙ্গিরা। অন্তত ৫টি বন্দুক লুঠ করে তারা চম্পট দিয়েছে বলে খবর। জানা গেছে, রবিবার রাতে অনন্তনাগের দুরু এলাকার দাংবাচিতে এই ঘটনা ঘটেছে। টিভি টাওয়ারের গার্ডরুমে হামলা চালায় জঙ্গিরা, কর্তব্যরত পুলিশকর্মীদের কাছ থেকে অন্তত ৫টি বন্দুক ছিনতাই করে। এলাকায় সতর্কতা জারি করেছে পুলিশ। এর আগে শনিবার হান্দওয়াড়া জেলার তুতিগান্ড এলাকায় পুলিশের গাড়ির ওপর গুলিবর্ষণ করে জঙ্গিরা। তার ঠিক আগের দিন, শনিবার, জাকুরায় সশস্ত্র সেনা বলের কনভয়ে জঙ্গি হামলায় এক জওয়ানের মৃত্যু হয়, আহত হন ৮জন।
Before You Go
Jadavpur Incident News | "ABVP-এর দায়িত্ব BJP নেয়নি। এটা স্বাভাবিক শিক্ষার সঙ্গে সংযোগ না থাকবে ছাত্রসংগঠন না থাকারই কথা" : Anirban Banerjee

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















