এক্সপ্লোর

মোদীর জন্য ভারত চিন, আমেরিকার সমকক্ষ, বললেন এস এম কৃষ্ণ

বেঙ্গালুরু: বুধবার বিজেপিতে যোগ দিয়েছেন। আর এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ বর্ষীয়াণ প্রাক্তন কংগ্রেসি এস এম কৃষ্ণ। ইউপিএ আমলে বিদেশমন্ত্রী থাকা কৃষ্ণ বলেছেন, প্রধানমন্ত্রীর জন্যই ভারত আমেরিকা, চিনের মত সুপারপাওয়ারের সমকক্ষ হয়ে উঠতে পেরেছে। বেঙ্গালুরুতে বিজেপি সদর দফতরে কৃষ্ণ বলেছেন, মোদী ভারতকে নতুন মর্যাদা দিয়েছেন। আজ যে ভারত চিন, রাশিয়া, আমেরিকা, ফ্রান্সের মত সুপারপাওয়ারের সমকক্ষ, তা শুধু তাঁর গ্রহণ করা নানা প্রকল্পের জন্য। যেভাবে মোদী পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করিয়েছেন, সেই সাহস দেখে তিনি অবাক হয়ে গিয়েছেন বলেও কৃষ্ণ মন্তব্য করেছেন। কৃষ্ণর কথায়, তিনি যখন বিদেশমন্ত্রী ছিলেন পাকিস্তান তাঁদের কথাই বুঝত না। কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের পরের অবস্থা দেখুন। গোটা বিশ্ব এই পদক্ষেপকে সাহসী বলে অভিনন্দন জানিয়েছে। পাকিস্তান যে ভাষা বোঝে, মোদী তাতেই জবাব দিয়েছেন। তাঁর সাহস, দূরদৃষ্টি ও কুশলতা- সবই আছে। অন্যান্য দেশ এখন ভারতকে সাহসী রাষ্ট্রের মর্যাদা দেয়। নোট বাতিলের সিদ্ধান্তেরও প্রশংসা করেছেন এই অশীতিপর রাজনীতিক। এর ফলে কালো টাকা পুরোপুরি গায়েব করে দেওয়া সম্ভব না হলেও তার ওপর অনেকটাই রাশ টানা গিয়েছে বলে তাঁর দাবি। তাঁর মন্তব্য, কালো টাকা সমাজের পক্ষে অভিশাপ। সে ক্ষেত্রে নোটবাতিলের মত বড় অর্থনৈতিক পরিবর্তন আর নেই। কংগ্রেসি হয়েও এই সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান বলে দাবি করেছেন তিনি। কৃষ্ণার অভিযোগ, কংগ্রেস তাঁর সঙ্গে যে শুধু দুর্ব্যবহার করছিল তা নয়, তাঁর ওপর মানসিক অত্যাচারও চালাচ্ছিল। আচমকা তাঁকে বাদ দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে। কোনও বর্ষীয়াণ নেতার প্রতি এটা সঠিক আচরণ নয়। প্রায় ২ বছর ধরে তিনি কংগ্রেস ছাড়ার কথা ভাবছিলেন। তারপর বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করে বিষয়টি চূড়ান্ত করেন তিনি।

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Baruipur Incident | নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতার পরিবারের আর্জি শুনে শুরু ফাঁড়ি তৈরির কাজ
Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget