এক্সপ্লোর

ভারতীয় নৌ সেনায় তৃতীয় স্করপেন শ্রেণির ডুবোজাহাজ করঞ্জ-এর আত্মপ্রকাশ

মুম্বই:  ভারতীয় নৌ বাহিনীতে আজ আত্মপ্রকাশ ঘটল তৃতীয় স্করপেন শ্রেণীর সাবমেরিনের, নাম করঞ্জ। এরসঙ্গে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে পা রাখল ভারতের সাবমেরিন অপারেশন। আজ মুম্বইয়ের মাজাগাঁও বন্দর থেকে আত্মপ্রকাশ ঘটল এই ডুবোজাহাজের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ প্রধান অ্যাডমিরাল সুনীল লান্বা। স্করপেন শ্রেণির এই সাবমেরিনে উচ্চমানের স্টেলথ আছে। এছাড়া নির্ভুলভাবে ক্রিপলিং আক্রমণও চালাতে পারে এই ডুবোজাহাজ। এই সাবমেরিনের আরও কয়েকটি বৈশিষ্টের মধ্যে রয়েছে উন্নতমানের অ্যাকাউস্টিক সাইলেন্সিং প্রযুক্তি, লো-রেডিয়েটেড নয়েজ লেভেল এবং হাইড্রো ডাইনামিকালি অপ্টিমাইসড শেপ। এই বৈশিষ্টগুলির কারণে, সাবমেরিনটিকে কার্যত দেখা যায় না। এই স্করপেন সাবমেরিনের মাধ্যমে অ্যান্টি সার্ফেস এবং অ্যান্টি সাবমেরিন আক্রমণ শানানো সম্ভব। এছাড়া গোপন তথ্য এবং বিশাল এলাকার ওপর নজরদারি চালাতেও সক্ষম এই ডুবোজাহাজ। সমস্ত থিয়েটারে কাজ চালাতে সক্ষম এই সাবমেরিন। ন্যাভাল টাস্ক ফোর্সের অন্য বিভিন্ন জিনিষের সঙ্গে সমন্বয় রেখেই কাজ চালাতে সক্ষম এই ডুবোজাহাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে প্রথম স্করপেন শ্রেণীর সাবমেরিন আত্মপ্রকাশ করেছিল ভারতীয় নৌ বাহিনীতে, নাম আইএনএস কালভারী। তারপর জানুয়ারি ২০১৭-এ স্করপেন শ্রেণীর দ্বিতীয় সাবমেরিন খান্ডেরী আত্মপ্রকাশ করে। এইমুহূর্তে ওই ডুবোজাহাজ নিয়ে সমুদ্রে পরীক্ষা চালানো হচ্ছে। প্রসঙ্গত, ভারত মহাসাগরে যখন চিনা নৌ বাহিনীর উপস্থিতিতে কিছুটা হলেও ধাক্কা খাচ্ছিল ভারতীয় নৌ সেনা, তখন এই স্করপেন শ্রেণীর সাবমেরিনের আত্মপ্রকাশ, নিঃসন্দেহে ভারতীয় নৌ বাহিনীর জন্যে সুখবর বয়ে আনবে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget