এক্সপ্লোর

ভারতের প্রথম বেসরকারি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ ব্যর্থ, জানাল ইসরো

নয়াদিল্লি: ভারতে প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ ব্যর্থ হল। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রধান এ এস কিরণ কুমার এই খবর জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধে ৬.৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে আইআরএনএসএস-ওয়ান এইচ নামে এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের কথা ছিল। যদিও সেই উৎক্ষেপণ হয় এক মিনিট পরে। শেষপর্যন্ত উৎক্ষেপণ করার চেষ্টা হলেও, তাপ-রোধী বর্ম থেকে বেরোতে পারেনি কৃত্রিম উপগ্রহটি। বেঙ্গালুরুর একটি সংস্থা আট মাসেরও বেশি সময়ের চেষ্টায় এই কৃত্রিম উপগ্রহটি তৈরি করে। ইসরোর ৭০ জন বিজ্ঞানী এই কৃত্রিম উপগ্রহ তৈরির প্রক্রিয়ার উপর নজর রাখছিলেন। বেঙ্গালুরুর ওই সংস্থাটি সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জাম তৈরি করে। তারাই ৪০০ কোটি টাকা খরচ করে দুটি কৃত্রিম উপগ্রহ তৈরি করছে। আগামী বছরের এপ্রিলে দ্বিতীয় উপগ্রহটি তৈরি হয়ে যাওয়ার কথা। কিন্তু প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণই ব্যর্থ হল। ভারতের নিজস্ব জিপিএস ব্যবস্থার জন্য মহাকাশে যে সাতটি কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছিল, তার মধ্যে একটিতে গোলমাল দেখা দিয়েছে। সেই কারণে আইআরএনএসএস-ওয়ান এইচ-কে মহাকাশে পাঠানো দরকার ছিল। কিন্তু সেই উদ্যোগ সফল হল না। বিশ্বে বর্তমানে মাত্র পাঁচটি দেশের নিজস্ব জিপিএস ব্যবস্থা আছে। প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী জিপিএস ব্যবস্থা চালু করে। রাশিয়ারও নিজস্ব জিপিএস ব্যবস্থা আছে। গত ৪০ বছর ধরে ইসরো মহাকাশ গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি একের পর এক সাফল্য পেয়েছে ইসরো। মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ক্ষেত্রে বেসরকারি উদ্যোগ প্রয়োজন বলেই মত বিশেষজ্ঞদের। সেই কারণেই বেসরকারি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরো।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

New Market Hotel Fire News: শরীরে নেই পোড়া দাগ, তাও কীভাবে মৃত্যু ৯ জনের? হাসপাতাল সূত্র যা বলছে...
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget