এক্সপ্লোর

টাকা নিতে নারাজ, ইন্ডিগোর বিরুদ্ধে পুলিশে অভিযোগ যাত্রীর

মুম্বই: খাবারের দাম মেটানোর জন্য এক যাত্রী ভারতীয় মুদ্রা দিতে চাইলেও, সেটা নিতে অস্বীকার করার অভিযোগ উঠল বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর বিরুদ্ধে। প্রমোদ কুমার জৈন নামে ওই যাত্রীর অভিযোগ, গত ১০ অক্টোবর তিনি বেঙ্গালুরু থেকে দুবাই যাচ্ছিলেন। সকাল ৭.২০ মিনিটে বিমানে চড়েন তিনি। প্রাতঃরাশ না করায় বিমানেই খেয়ে নেবেন ভেবেছিলেন। কিন্তু বিমানের কর্মীরা ভারতীয় মুদ্রা নিতে অস্বীকার করেন। সোমবার দুবাই থেকে দেশে ফেরার পর দিল্লির সরোজিনী নগর নগর থানায় ইন্ডিগোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রমোদ। তিনি বলেছেন, ‘ইন্ডিগো একটি ভারতীয় সংস্থা। আমিও ভারতীয়। তাই টাকা দিতে চেয়েছিলাম। কিন্তু কেবিন ক্রু ভারতীয় মুদ্রা নিতে অস্বীকার করেন। অপর এক যাত্রীর সঙ্গেও একই আচরণ করা হয়েছে।’ ইন্ডিগো কর্তৃপক্ষ অবশ্য প্রমোদের অভিযোগ অস্বীকার করেছে। সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক উড়ানে টাকা নেওয়া হয় না। বিদেশি মুদ্রা বিনিময় আইনেই এ কথা স্পষ্টভাবে বলা আছে। তাই টাকা নিয়ে তাদের পক্ষে আইনভঙ্গ করা সম্ভব নয়। রিজার্ভ ব্যাঙ্ককে ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি ও ৫ জুন অনুরোধ করা হয়েছিল, আন্তর্জাতিক উড়ানে ২৫,০০০ টাকার বেশিমূল্যের পণ্য বিক্রির ক্ষেত্রে টাকা নেওয়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু এখনও সেই অনুমতি পাওয়া যায়নি। এ বিষয়ে এখনও আলোচনা চলছে। গত মাসেই এক বয়স্ক যাত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছিল ইন্ডিগোর এক গ্রাউন্ড স্টাফের বিরুদ্ধে। এ মাসের শুরুতেই লখনউ বিমানবন্দরে হুইলচেয়ারে থাকা এক যাত্রীকে শর্টকাটে টার্মিনাল বিল্ডিংয়ে নিয়ে যাওয়ার সময় ফেলে দেন ইন্ডিগোর এক কর্মী। ১৯ তারিখ দিল্লির এক মহিলা আইনজীবী অভিযোগ করেন, গুয়াহাটি বিমানবন্দরে ইন্ডিগোর কর্মীরা তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং ব্যাগ বারবার স্ক্যান করার ছবি মুছে দেন। একের পর এক অভিযোগের জেরে কয়েকজন কর্মীকে সাসপেন্ড করেছে ইন্ডিগো। তবে তাতেও এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ বন্ধ হচ্ছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget